somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সুরভি ঘুমায়, আমি জেগে থাকি

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল রাতের কথা।
বিছানায় গেলাম বারোটায়। একটুও ঘুম নাই চোখে। এপাশ-ওপাশ করছি শুধু। ওপাশ-ওপাশ করতে-করতে রাত তিনটা বেজে গেল। খুব বিরক্ত লাগছে। আমার পাশে সুরভি গভীর ঘুমে। মিথ্যা বলব না, আমার খুব হিংসা হচ্ছে। এমন তো কথা ছিল না। বিয়ের আগেই আমি সুরভিকে বলেছিলাম- আমার ঘুমের সমস্যা আছে। আমি যতক্ষন পর্যন্ত না ঘুমাবো ততক্ষন পর্যন্ত তোমাকে জেগে থাকতে হবে। সুরভি কথা রাখেনি। সে আরাম করে ঘুমাচ্ছে আর আমি জেগে আছি। আসলে প্রেম ভালোবাসার সময় ছেলে-মেয়েরা যত কথা দেয়, বিয়ের পর তার সিকি ভাগও রাখে না।

ঘুম না আসলে আমি বই পড়ি। কিন্তু সুরভি'র জন্য আমি বইও পড়তে পারছি না। লাইট জ্বালালে সুরভির ঘুমের সমস্যা হবে। আমি বিছানায় ছটফট করছি। ঘুম না এলে কী যে যন্ত্রনা! আস্তে করে বিছানা থেকে নেমে ব্যলকনিতে গিয়ে সিগারেট ধরালাম। ঘরে যেন ধোয়া না ঢুকে তাই ব্যলকনির দরজা লাগিয়ে দিলাম। এক কাপ চা খেতে পারলে ভালো লাগতো। সুরভি'র সাথে বিয়ের আগে কথা ছিল- আমি যদি রাত দুই টায় ডেকে বলি, চা বানাও তার হাসি মুখে চা বানাতে হবে। বাস্তব বড় কঠিন। আচ্ছা, এখন যদি সুরভিকে ডেকে বলি- সুরভি চা বানাও। ব্যাপারটা কি খুব অমানবিক হবে?

হঠাৎ শুনি মসজিদে আযান দিচ্ছে। তার মানে ভোর হতে শুরু করেছে। সকালে অফিস আছে। না ঘুমালে অফিসে কাজ করতে পারব না। এক গ্লাস পানি খেয়ে ঘুমাতে গেলাম। অন্ততপক্ষে দুই তিন ঘন্টা না ঘুমাতে পারলে অফিসে কোনো কাজই করতে পারব না। কি আশ্চর্য বিছানায় যাওয়া মাত্র ঘুমিয়ে গেলাম। গভীর ঘুম। আনন্দময় ঘুম। সুন্দর ঘুম হওয়া দারুন একটা ব্যাপার! মনটা খুশিতে ভরে যায়। শরীরটা একেবারে ঝরঝরে লাগে। মনটা প্রফুল্ল হয়ে যায়। ঘুমের দরকার আছে। আমি তো নেপোলিয়ন নই।

এখন, আমি আসল কথায় আসি। যে জন্য এই লেখার অবতারনা। ঘুমিয়ে গেলাম। আর স্বপ্ন দেখা শুরু করলাম। স্বপ্নে দেখি- আমি একজন মাঝি। সন্ধ্যা নদীতে আমি নৌকা চালাই। কীর্তনখোলা নদীর পাশের ছোট্র নদী সন্ধ্যা। আমার নৌকায় করে প্রতিদিন অসংখ্য মানুষ নদী পার হয়। নদীর এপার ওপার দুই পাড়ের সবার সাথে আমার বেশ সখ্যতা আছে। একটা মেয়ে আমার নৌকায় করে রোজ নদী পার হয়। মেয়েটাকে আমার ভালো লেগে যায়। কি সুন্দর হাসি। কোমর পর্যন্ত চুল। সাজ বলতে চোখে মোটা করে কাজল আর কপালে একটা টিপ। কি যে মায়াময় একটি মুখ!

একদিন মেয়েটা আমাকে বলেই ফেলল- আপনি আমাকে ভালোবাসেন?
আমি মাথা নিচু করে রইলাম।
.....এইভাবে শুরু হলো আমাদের প্রেম পর্ব।

বেশ ভালোই চলছি। হঠাত শুনি মেয়েটার বাবা মেয়েটার বিয়ে ঠিক করে ফেলেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি রেগে মেগে, মেয়েটার বাসায় চলে গেলাম। সরাসরি মেয়ের বাবাকে বললাম- জনাব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই।
মেয়ের বাপ আমাকে একটা থাপ্পড় দিল। আমি তিন হাত দূরে ছিটকে পড়লাম।
মেয়ের বাপ দাঁত কিটমিট করে বলল- হারামজাদা তুই দুই পয়সার মাঝি। চালচুলা নাই। কত্ত বড় সাহস আমার মেয়েকে বিয়ে করতে চাস!! মেয়ের বাপ কষিয়ে আরেকটা থাপ্পড় মারল আর আমার ঘুম ভেঙ্গে গেল।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫
৫৭টি মন্তব্য ৫৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×