somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বাংলা একাডেমি কি পারে না প্রতি বছর একজন ব্লগারকেও পুরস্কার দিতে?

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতি বছর বাংলা একাডেমি সাহিত্যে, কবিতায়, ভ্রমন কাহিনি, প্রবন্ধ, অনুবাদ সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনি এবং শিশু সাহিত্যিক ইত্যাদি ১০/১২টি বিভাগে পুরস্কার দেয়। কোনো কোনো বছর বারোজনের বেশিও হয়। একজন ব্লগারকে পুরস্কার দেয়া যেতে পারে না? কত মহত, চিন্তাশীল, মুক্তমনা ব্লগার আছেন। তারা এদেশেরই সন্তান। তারা দেশের নানান সমস্যা নিয়ে লিখেন। সমস্যা সমাধানের কথা লিখেন। যে কোনো ব্লগার সমসাময়িক বিষয় গুলো নিয়ে পত্রিকার চেয়ে সুন্দরভাবে লিখেন। এমন কোনো বিষয় নেই যা নিয়ে ব্লগাররা লিখেন না। কাজেই বাংলা একাডেমির ব্লগারদের নিয়ে গভীরভাবে ভাবা উচিত।

যারা এবছর বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন। আপনারা একটু সোচ্চার হোন। ব্লগাদের কথা বলুন। প্রয়োজনে আপনারা ব্লগে এসে দেখুন- কি সুন্দর সুন্দর লেখা ব্লগের পাতায় পাতায়। নিজের চোখে দেখুন প্রতিটা ব্লগার কত আন্তরিক। ব্লগাররা প্রচন্ড সাহসী। একজন সাংবাদিকের চেয়ে ব্লগাররা অনেক বেশি পরিশ্রমী আর সৎ। ১৯৬০ সাল থেকে বাংলাদেশে বাংলা সাহিত্যের সবচেয়ে সম্মানজনক পুরস্কার 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' প্রদান করে আসছে। ব্লগ এবং ব্লগারদের জনপ্রিয়তার কথা সারাদেশ জানে। আমাদের ব্লগারদের প্রচুর বই বের হয়- বইমেলায়।

বলতে লজ্জা নেই, দুঃখজনক ব্যাপার এবছর যারা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, তাদের একজন ছাড়া বাকি আর কাউকে আমি চিনি না। জানি না। তাদের কোনো লেখাও সম্ভবত পড়ি নাই। সামুর একজন ব্লগার বলেছিলেন, ''আর অন্য সকল কাজ বাদ দিয়ে অমর একুশের বইমেলা আয়োজন যেন এই জাতীয় প্রতিষ্ঠানটির একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। বাকি এগারো মাস বাংলা একাডেমি জাবর কাটে! অথচ বইমেলা বিষয়টি পুরোপুরি প্রকাশকদের কাজ। সংস্কৃতি মন্ত্রণালয় এটা জাতীয় গ্রন্থকেন্দ্র দিয়ে প্রকাশকদের সহযোগিতায় পরিচালনা করার কথা। সেখানে বাংলা একাডেমি বড় মাতবর সেজে বসে আছে। বাঙলা ভাষা নিয়ে গবেষণা, ভাষার উন্নয়ন, এ নিয়ে গবেষকদের পাশে দাঁড়ানো- এগুলোই হওয়া উচিত বাংলা একাডেমির মুখ্য কাজ।''

আমি চাই বাংলা একাডেমি একটু ব্লগের দিকে মন দিক। আগামী বছর থেকে একজন ব্লগারকেও পুরস্কার দেয়া হোক। বাংলা একাডেমিতে দেশের প্রতিটা নাগরিকের হোক আছে। বাংলা একাডেমির কর্তা ব্যাক্তিরা একটু নজর দিলেই হবে। বাংলা একাডেমির বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে। এসব কি আমরা জানি না? একুশের চেতনার সাথে বাংলা একাডেমির কোনো সম্পর্ক নেই। বইমেলাও প্রকাশকদের বাংলা একাডেমির নয়। কাজেই ব্লগাররা পুরস্কারের দাবী রাখে। নাকি এই বিষয় নিয়ে আমাদের প্রেসক্লাবে অনশনে বসতে হবে?

কোনো একটা বিভাগে ব্লগারদের বাংলা একাডেমির পুরস্কারের জন্য বর্তমান সংস্কৃতি মন্ত্রী, বাঙালি জাতির প্রিয় অভিনেতা, সৎ-মহৎ ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর-কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশেষভাবে অনুরোধ করছি। আমি এও বলতে চাই- ব্লগাররা কিন্তু পুরস্কারের কাঙ্গাল না। কিন্তু তারা পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। কত অগা, মগা আর বগাকে আপনারা পুরস্কার দিচ্ছেন। ভাবতেই ভালো লাগছে একজন ব্লগার এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র নিবেন প্রধানমন্ত্রীর কাছ থেকে।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩
৪২টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×