somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ছেলেটা আমি মেয়েটা সুরভি

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একদিন দুপুরবেলা হুট করে রোদ চলে গেল। তারপর চারপাশ অন্ধকার হয়ে গেল। আকাশ ভরা মেঘ জমতে শুরু করলো। আকাশে মেঘ জমতে শুরু করলেই শহরবাসী কিছুটা রোমান্টিক হয়ে উঠে। এক রিকশাওয়ালা তো বলেই ফেলল- আরে আল্লাহর কি কেরামতি, মুহূর্তের মধ্যে কড়া রোদ চইল্লাহ গেল। চাইরদিক আন্ধার হইয়া গেল! চারদিক আন্ধার হওয়ার খুশিতে সে রাস্তার পাশের চায়ের দোকান থেকে এক কাপ চা খেল তারপর একটা বেনসন সিগারেট ধরিয়ে উদাস ভঙ্গিতে আকাশের দিকে তাকালো। অকারনেই শহরবাসী খুব বেশি ছোটাছোটি শুরু করলো।

ঠিক এই রকম সময়ে একটা মেয়ে নীলক্ষেত মোড়ে দাঁড়িয়ে আছে। সে যাবে খিলগাঁ। একটাও রিকশা নেই। অন্য সময় রিকশা জট পাকিয়ে বসে থাকে। মেয়েটা খুব সুন্দর। নীল রঙের একটা জামা পড়েছে। খুব বেশি সাজেনি তবে চোখে মোটা করে কাজল দিয়েছে, কপালে ছোট্র একটা টিপ। আর দুই হাত ভরতি কাঁচের চুড়ি। তাতেই মেয়েটা খুব সুন্দর লাগছে। মেয়েটা অসহায়ের মতো আসে পাশে তাকাচ্ছে। কিন্তু একটাও রিকশা নেই। আকাশের যে অবস্থা, যে কোনো মুহূর্তে ঝুম বৃষ্টি নেমে যাবে। মেয়েটার ইচ্ছা করছে একটা রিকশা নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াতে। সাথে থাকবে প্রিয় একজন মানূষ। নাটক সিনেমাতে তো এরকমই হয়। বাস্তব মাঝে মাঝে নাটক সিনেমাকেও ছাড়িয়ে যায়।

বাইকে বসে একটা ছেলে চা খাচ্ছিল নীলক্ষেত মোড়ে। চায়ের কাপ হাতে নিয়ে এক আকাশ অবাক চোখে নীল জামা পরা মেয়েটার দিকে তাকিয়ে আছে ছেলেটা। সুন্দর একটা মেয়ের দিকে সুন্দর করে তাকিয়ে থাকতেও এক ধরনের আনন্দ হয়। মেয়েটা রিকশা পাচ্ছে না, তাই দেখে ছেলেটার খুব কষ্ট লাগছে। ছেলেটার ইচ্ছা করছে ঢাকা শহরের সমস্ত রিকশা নিয়ে মেয়েটার সামনে হাজির করতে। দুই এক ফোঁটা করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, সাথে আকাশে মেঘের বিশাল গর্জন। আর চারিপাশে কি ঠান্ডা বাতাস। বাতাসে মেয়েটার মাথা ভরতি চুল উড়ছে।

দেখতে দেখতে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। ছেলেটা মেয়ের সামনে গিয়ে বলল- আমার বাইকে উঠুন। ভিজে যাচ্ছেন তো! মেয়েটা বলল- বাইকে উঠলে কি বৃষ্টিতে ভিজবো না? তারপর দুইজন'ই হেসে ফেলল। সহজ সরল সুন্দর হাসি। অতপরপর যা হয় আর কি... দু'জন মিলে অনেকক্ষন বৃষ্টিতে ভিজল বাচ্চাদের মতোন। তারপর শীতে থরথর করে কাঁপতে শুরু করলো। ছেলেটা বলল- চলুন কফি খাই। তাতে ঠান্ডা কিছুটা কমবে। মেয়েটা বলল চলুন।

পর-পর দু'জনে চার মগ কফি খেয়ে ফেললো। মুখে কোনো কথা নেই। কিন্তু চোখে চোখে কোটি কোটি কথা হয়ে গেল। এদিকে বৃষ্টি আর কমে না। রাস্তায় পানি জমে গেছে। বিশাল বিশাল ঢেউ। বাংলা সিনেমাতে যা হয় তাই'ই হলো। ছেলেটা তার বাইকে করে মেয়েটাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসে। ছেলেটা ভদ্র এবং ভালো, তাই ইচ্ছা করে দুষ্ট প্রেমিকদের মতো একটু পর-পর হার্ডব্রেক করেনি। বাসায় ফিরেই মেয়েটা জ্বরে পড়ে। ছেলেটাও। শুধু বাংলা সিনেমাতে এমন হয় না, বাস্তবেও হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২২
৩৫টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×