
সন্ধ্যা সাতটা।
অফিস থেকে বাসায় ফিরছি। মালিবাগ মোড়ে একটা খুব সুন্দরী মেয়ে আমাকে বললো- যাবেন? আমি তো প্রচন্ড অবাক! চিনি না, জানি না। তবু বলছে যাবেন? 'যাবেন' শব্দটা যেন আমার বুকে এসে লাগলো। আমি কসম খেয়ে বলতে পারি- ঢাকা শহরের কোনো মেয়ে এত সুন্দর করে বলতে পারবে না 'যাবেন'?
আমি মেয়েটাকে ভালো করে লক্ষ্য করলাম। সহজ সরল সুন্দর একটা মেয়ে। মুখটা ভীষন মিষ্টি। সেজেছেও খুব সুন্দর করে। মনে মনে ঠিক করে ফেললাম- যা আছে কপালে। আপাতত সুন্দরী মেয়েটার সান্নিধ্য কিছুক্ষন পাওয়া যাক।
ঠিক এই সময় মেয়েটা আবার বলল, যাবেন?
আমার বুঝার একটু ভুল হয়েছে। মেয়েটা আমাকে না, সিএনজিওয়ালাকে বলছে যাবেন?
আমার বুকটা যেন কাঁচের মতো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




