somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নতুন দু'টি বইয়ের খবর

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সাধারণত নতুন লেখকদের বই কিনি না। এতে করে আমরা তিনটা ভুল কাজ করি।
এক, নতুন লেখক বের হয়ে আসার পথ নষ্ট করি।
দুই, নতুন অভিজ্ঞতা, অনুভূতি আস্বাদনের পথ বন্ধ করি।
তৃতীয়টি মারাত্মক, ভাষা সাহিত্যের বিকাশের পথ বন্ধ করি।

তাই প্রতিবার বই মেলায় অন্তত দুজন নতুন লেখকের বই কিনুন। একটা বিষয় দারুণ সত্য যে পৃথিবীর সবচেয়ে খারাপ বইও অন্তত একটা ভাল লাইন আপনাকে আস্বাদন করতে দেবে। সবচেয়ে অপ্রয়োজনীয় বইও মগজকে একবার নাড়া দিবে।

প্রতিদিন চায়ের কাপের পাশে বই থাকুক, মনিটরের পাশে থাকুক বই, বিছানায় বালিশের পাশে থাকুক বই, বই থাকুক বাথরুমে, জ্যামের বাসে, কিবা যাত্রা পথে। ইলেকট্রিক বিল অথবা ব্যাংকে লম্বা লাইনে দাড়িয়ে আপনার হাতে একটা বই থাকতেই পারে। সময়কে উপভোগ করতে চান বা সময় থেকে পালিয়ে থাকতে চান বই হোক শ্রেষ্ঠ সঙ্গী।




এই বইটি লিখেছেন আমার বড় ভাই। তিনি একজন সাংবাদিক। খুব পরিশ্রমী একজন মানুষ। একবার ফাহাদ ভাই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। আমি দেখেছি 'আমাদের বঙ্গবন্ধু বই লিখতে তাকে কি পরিমান পরিশ্রম করতে হয়েছে। আমার মনে হয় এই বইয়ের প্রথম পাঠক আমি। প্রকাশকের কাছে পান্ডুলিপি জমা দেয়ার আগে ফাহাদ ভাই বইটি আমাকে পড়তে দিয়েছেন। এজন্য আমি গর্বিত। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন এবং যারা বঙ্গবন্ধুকে জানতে চান তারা অবশ্যই বইটি সংগ্রহ করবেন।


লেখকের প্রথম উপন্যাস ‘বসন্ত রোদন’। বইটি পড়লে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। বইয়ের কয়েকটা লাইন তুলে দিলাম- ''সাত্তার তেহারি ঘরের সামনে প্রকাণ্ড এক হাতি দাঁড়িয়ে আছে। দেয়াল ঘড়ির ঘণ্টার মত সুর দোলাচ্ছে। সাধারণত কোনো কিছুর ঘ্রাণ নেয়ার জন্য হাতি শুঁড় দোলায়। ভয়ে লোকজন কাছে ভিড়ছে না। দূরে গোল হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তাঘাটে প্রায়ই এ ধরনের দৃশ্য দেখা যায়। একটা হাতি শরীর দুলিয়ে হাঁটছে। দোকানে দোকানে গিয়ে শুঁড় বাড়িয়ে দিচ্ছে। দোকানি টাকা দিলে সে শুঁড়ের মাথায় নিয়ে তার পিঠে বসা মনিবের কাছে দিয়ে আবার অন্য দিকে যাচ্ছে। কিছু মানুষ হাতির পিছু পিছু যায়। কেউ হাঁটে গলাগলি ধরে। এদের দেখলে বোঝা যায়, এই শহরে শুধু ব্যস্তই না, বেকার মানুষও আছে। এদের মধ্যে একশ্রেণি আছে উৎসুক জনতা। যেকোনো কিছুইতেই তাদের অতি উৎসাহ। সুপার সারপ্রাইজড পিপল। এদের চোখে কয়েক হাজার পাওয়ারের বিস্ময় ক্ষমতা। পথে দগদগে ঘাঁ ওয়ালা ভিখারি দেখলেও এরা দাঁড়িয়ে পড়ে। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে।
সাত্তার তেহারি ঘর অবরোধ করা হাতিটির পিঠে দশ-বারো বছরের এক কিশোর বসা। সে লাঠি দিয়ে হাতিটির কুলার মতো কানের গোড়ায় আঘাত করছে। সম্ভবত হাতিটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কাজ হচ্ছে না। হাতিটি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। একচুলও নড়ছে না। মাঝেমধ্যে শুড় উঁচিয়ে ফোঁস ফোঁস শব্দ করছে। ভিড় ঠেলে সামনে গেলাম। সাত্তার ভাইকে এতক্ষণ দেখা যাচ্ছিল না। তিনি উঁচু টুলের ওপর বসে তেহারির ডেকচি ধরে আছেন। আমাকে দেখে চিৎকার করে উঠলেন।
জিতু ভাই! আমাকে বাঁচান।
সমস্যা কী ভাই?
সমস্যার কথা কী বলব ভাই। এক ঘণ্টার উপরে হাতিটা দোকান অবরোধ করেছে। তেহারির ডেকচি নেওয়ার অবরোধ। ডেকচি না নিয়া নড়বে না। একশ টাকার কড়কড়া নোট দিলাম। নিলো না। জীবজন্তুর কী আবদার দেখেন! এখন আমি কী করবো বুঝতেছি না।
হাতি তেহারি খায় নাকি?''

উল্লেখ্য, গত বছর ফাহাদ ভাইয়ের ''দানামাঝির বউ' বইটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়া তার 'তিন যোদ্ধার মুখোমুখি' সাক্ষাৎকার ভিত্তিক বইটি সূধী জনের নজর কেড়েছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×