
তীরের নোঙর ছেড়ে নৌকা চলে যায় মাঝদরিয়ার দিকে
কারো কারো স্বদেশ বলে কিছু নেই, পৃথিবীটাই তার দেশ
তবে 'দিস ইজ মাই কান্ট্রি' বলার মধ্যে একটা ভাব আছে।
একটা কালো মেয়ে আসতো আমার কাছে মাঝে মাঝে
তার মাথা ভরতি ছিল দীঘল কালো চুল, মুখটা মায়াময়
সে মেয়েটি একদিন আমাকে গভীর জঙ্গলে নিয়ে গেল
বলল, আজ থেকে তুমি এখানেই থাকো, প্রকৃতির মাঝে
অতীতে মানুষ এখানেই থাকতো, তখন তারা সুখী ছিল
অনুভব করো প্রকৃতি, পৃথিবী আর বাতাস কি বলে শুনো
তবেই, তোমার সামনে মহান মঙ্গলময় সত্য উদ্ঘাটিত হবে।
(আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নে। তবু কিছু দিন পর-পর কবিতার মতোন করে কিছু একটা না লিখলে ভালো লাগে না। এটা আমার দীর্ঘ দিনের অভ্যাস। অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



