somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

একদিন তো চলে যাবো দুঃখ পেয়ো না, হাসি মুখে থেকো যেন কেঁদো না

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আমার জন্ম যদি ১৯৩৫ সালে হতো- তাহলে ৪৭ এ দেশ ভাগ পেতাম, ৫২ তে ভাষা আন্দোলন, ৭১ এ মুক্তিযুদ্ধ পেতাম। সব গুলোতে'ই অংশ গ্রহন করতাম। বেঁচে থাকলে বৃদ্ধ বয়সে মুক্তিযোদ্ধা ভাতা পেতাম।
নাতী-পুতি কে নিজের অভিজ্ঞতা থেকে গল্প শোনাতাম।

২। আমার ধারনা, তনু হত্যা কান্ডের সাথে সেনা বাহিনী জড়িত নয়। তার কারণ-সেনানিবাস জনগণ থেকে বিছিন্ন কোনো দ্বীপ নয়। সেনানিবাস বাংলাদেশ রাষ্ট্রেরই অংশ। সেনা সদস্যরা এদেশেরই সন্তান। আমাদের ভাই-বোন। সেনাবাহিনী আমাদের অহংকার। আমাদের অস্তিত্ব ও গৌরবের অন্যতম অংশীদার। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এদেশের সেনাবাহিনীর সদস্যদের আত্মত্যাগ জাতি আজও শ্রদ্ধাভরে স্মরণ করে।

একটা অপরাধের পেছনেও অদ্ভুত অদ্ভুত কারণ থাকতে পারে। অনেক গল্প থাকতে পারে। এক মা তো কয়দিন আগে দুই সন্তান খুন করলো। ডিটেক্টিভদের ভাষায় কোন অপরাধী সে যতই ধূর্ত/চালাক হোক না কেন, অপরাধ ঘটানোর পরে সে অকুস্থলে কোন না কোন নিদর্শন ঠিকই ফেলে যাবে। তাহলে এখনো পর্যন্ত কেন তনু হত্যার কোন গতি করতে পারলো না সরকারের তদন্ত সংস্থা?

সামরিক বাহিনীকে তাদের নিয়মেই চলতে দিন। সামরিক বাহিনীও মন্ত্রীদের মত বক্তব্য দিতে থাকলে কেমন হবে? সব বিষয়ে যদি নাক গলায় তাহলে দেশটা পাকিস্তান হয়ে যাবে। দেখুন পুলিশ কি বলে, কি করে। তারা কি এখন পর্যন্ত বলেছে সেনাবাহিনী সাহায্য করছে না তদন্তে? বিশ্বের প্রতিটি দেশেই ভিন্ন ভিন্ন সময় নানারকম অপরাধ কর্ম সংঘটিত হয়ে থাকে। এটি এমন নয় যে উন্নত বিশ্বে অপরাধ কম হয়। একটি সঠিক বিচারই পারে এমন ন্যাক্কার জনক ঘটনা গুলোর অবসান ঘটাতে।

শাহবাগ মোড় কিংবা মহাসড়ক আটকে রাখবার ফলে প্রকৃত ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষ আর দেশের অর্থনীতিই হচ্ছে। এমন প্রতিবাদ হ্ওয়া উচিত না যাতে সাধারণ জনগনের ভোগান্তি হয়। মানববন্ধন করতে করতে আন্দোলনকারী ভাই-বোনরা ক্লান্ত হয়ে ঘরে ফিরবেন খুব শীঘ্রই। কবি জীবনানন্দ দাশ যেমন বলেছিলেন : সব পাখি ঘরে আসে — সব নদী; ফুরায় এ-জীবনের সব লেনদেন। আমার মতে- সব পাখি ঘরে আসে ফুরায় আন্দোলন।
তবে, এই প্রজন্মের ছেলেপেলেরা এইবার তনুর পরিবারের পাশে দাড়িয়েছে-তনুর মা বাবা হঠাৎ আবিস্কার করেছে যে তারা আর এই যুদ্ধে একা নন-তাদের আশেপাশে তনুর হাজার হাজার ভাই বোন, বন্ধুবান্ধব দাড়িয়েছে। এরা সকলে মিলে বিচার চায়।

যেখানে ঘটনা ঘটেছে তাতে মনে হচ্ছে পরিচিত কেউই হবে যে তনুর নিয়মিত গতিবিধির রুটিন জানতো। চুল কেটে ফেলেছিল, মুখ থেতলে ফেলেছিল, কিন্তু শরীরের অন্য কোথাও মাথার মত গুরুতর আঘাত নেই। এ থেকে মনে হতে পারে ঘটনার পেছনের মানুষদের প্রধান লক্ষ্যই ছিল হত্যা কিংবা প্রতিহিংসা চিরতার্থ করা। যে নাট্যদলের হয়ে সে কাজ করত সেই নাট্যদলের কারোর সাথে কোনো ঝামেলা ছিল কিনা সেই প্রশ্নও উত্থাপন করা যেতে পারে।

তনুকে নিয়ে অনলাইন পত্রিকার সাংবাদিকদের বাঁদরামির যেন কোন শেষ নাই। কোন ভিত্তি নাই এমন সংবাদ অহরহ দিয়ে যাচ্ছে। একশ্রেণীর সাংবাদিক নামের ইডিয়ট যা মনে আসে তাই লিখে যাচ্ছে দিনের পর দিন। এদের কেউ কিছু বলে না। তবে সব সাংবাদিক নয় অনেক নিষ্ঠাবান সাংবাদিক এখনো নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বুক ফুলিয়ে গর্বে চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমরা বাঙালি। কিন্তু ... আজ আমি হতাশ। যাই হোক, সামনে পয়লা বৈশাখ। আর এরকম কোন গর্হিত ঘটনা দেখতে চাইনা।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৮
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×