somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সেই লোকটি

০৭ ই মে, ২০১৮ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভাই শুনুন।
আমি লোকটির দিকে তাকালাম। চিনি না। সম্পূর্ণ অপরিচিত। আমি কিছুটা অবাক হয়ে বললাম, আমাকে বলছেন?
জ্বী আপনাকে।
বলুন।
লোকটি চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলছে না।

ঘটনা শুরু এভাবে- আমি অফিস থেকে বাসায় ফিরছিলাম। সময় তখন সন্ধ্যা ছয়টা। বাস থেকে নেমে কিছু দূর যেতেই লোকটি আমাকে ডাক দিল। তার বয়স হবে পঁচিশ থেকে ত্রিশ এর মধ্যে। পোশাকে দরিদ্রতার ছাপ স্পষ্ট। মাথা ভরতি চুল, মুখ ভরতি দাঁড়ি। তবে চোখ দু'টাতে খুব মায়া-মায়া ভাব প্রবল।

লোকটি অনেকক্ষন পর বলল আচ্ছা, প্রান্থপথ মোড়টা কোন দিকে?
আমি বললাম, আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন এটাকেই প্রান্থপথ মোড় বলে।
লোকটি বলল, আসলে আমি কাতার যাবো।

আমি বুঝতে পারছি না, লোকটি কি মদ-তদ খেয়েছে কিনা। নাকি পাগল। না, মদ খায়নি। মদ খেলে বুঝা যেত।
আমি আমার গন্তব্যে হাঁটা শুরু করলাম। কিছু দূর গিয়ে আমি পেছন ফিরে তাকালাম, দেখি লোকটা আমার পেছন পেছন আসছে। আমি লোকটিকে বললাম, আমি তো কাতার যাচ্ছি না। বাসায় যাচ্ছি। আপনি আমার পেছন পেছন আসছেন কেন?
লোকটি বলল, আমি আপনাকে এক কাপ চা খাওয়াবো।
আমি বললাম, এখন আমার মোটেও চা খাওয়ার ইচ্ছা নাই।

আমি কিছুই বুঝতে পারছি না ঘটনা কি? লোকটি কি ছিনতাইকারী দলের লোক? নাকি মানসিক ভারসাম্যহীণ একজন মানুষ?
এবার আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনার ঘটনা কি খুলে বলুন তো?
লোকটি বলল, আপনাকে আমি কিছু দিতে চাই। তার আগে আসুন চা খাই এক কাপ।

আমরা রাস্তার পাশের একটি চায়ের দোকানে বসলাম।
লোকটি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আপনি কি 'পদ্মা নদীর মাঝি' বইটা পড়েছেন?
আমি বললাম, বেশ কয়েকবার পড়েছি।
কোন চরিত্রটি আপনার মনে দাগ কেটেছে?
আমি বললাম, উপন্যাসের নায়িকা কপিলা।
লোকটি বলল, আমার কাছে ভালো লেগেছে হোসেন মিয়া চরিত্রটি। রহস্যময় একটি চরিত্র।

আমার চা খাওয়া শেষ। চায়ের কাপটি দোকানদারের কাছে ফেরত দিয়ে, একটি সিগারেট ধরিয়ে দেখি লোকটি নেই। আশে পাশে কোথাও নেই।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৮ রাত ৯:৪২
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×