somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৪৭

০৮ ই মে, ২০১৮ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কবি গুরু তার নিজের কুঠি বাড়িতে ।

১। রবি ঠাকুর ১২ বার বৈদেশ ভ্রমন করে ৫টি মহাদেশসহ ৩০টির বেশী দেশ ভ্রমন করেন। প্যারিস হয়ে লন্ডন থেকে শুরু করে রাশিয়া, আমেরিকা, ইরাকসহ নানা দেশে ঘুরে সর্বশেষ শ্রীলঙ্কা এসে থামেন। এই বিশাল ভ্রমনে তিনি তার সাহিত্যের শিল্পগুণের যেমন বিকাশ ঘটিয়েছেন তেমনি সেখানে নিজের সাহিত্যের প্রচারও করেছেন। যা তাকে বিশ্বকবি ও নোবেল বিজয়ী হতে সাহায্য করেছে।

২। শুধু রুটির দোকানে চাকরি করলেই নজরুল হওয়া যায় না। কিংবা স্কুল-কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না, বেশির ভাগই তো সারাজীবন বই বাঁধাই করেই কাটিয়ে দেয়।
আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর। আপনাকে পৃথিবীর পথে নামতে হবে।

৩। রাতে স্বপ্নে দেখি, আমি রবীন্দ্রনাথের সাথে দেখা করতে শিলং পাহাড়ে যাই। রবীন্দ্রনাথ পাহাড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে দূরে নদীর দিকে তাকিয়ে আছেন। তার হাতে 'বাইবেল'। আকাশ ভয়ানক মেঘলা। যে কোন সময় বৃষ্টি নামবে। আমার হাতে ভদকা'র পেট চ্যাপ্টা বোতল। আমি খুব নিরবে রবীন্দ্রনাথের পাশে গিয়ে দাঁড়াই। তিনি আমার দিকে না তাকিয়েই বললেন- এই বিশ্রী জিনিস খাও কি করে তোমরা? ওয়াক থু! এর চেয়ে চিরতার রস অনেক ভালো। আমি বললাম, আমি খাব। আজ নেশা করে ছাড়ব। রবীন্দ্রনাথ খুব'ই কোমল গলায় বললেন- দেখিস আবার মাতলামো শুরু করিস না যেন। তারপর বিড়বিড় করে বললেন- আশ্চর্য মানুষ, আর তাদের আশ্চর্য জীবন।

৪। আমার এক সময় ধারনা ছিল রবীন্দ্রনাথ চা খেতেন না। বিশেষ করে রাস্তার পাশের কোনো দোকান থেকে। কখনও খেলে- শখ করে খেতেন। চার পাশের মানুষদের খেতে দেখে হয়তো একটু শখ করে খেলেন, জিনিসটা কেমন!
ঢাকা শহরের সব রাস্তার ফুটপাতে অসংখ্য চায়ের দোকান আছে। একদিন দুপুরবেলা হঠাত আকাশ কালো করে ঝুম বৃষ্টি নামল। আমি ভিজতে ভিজতে রাস্তার পাশের এক দোকান থেকে এক কাপ চা খেলাম। খুব মুগ্ধ হলাম। আশ্চর্য ব্যাপার সাথে সাথে আমার রবীন্দ্রনাথের কথা মনে পড়ল। রবীন্দ্রনাথ কি কখনও বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তার পাশের দোকান থেকে চা খেয়েছেন? খেলেও আমার মতো মুগ্ধ কী কখনও হয়েছেন !

৫। প্রেম অতি সস্তা একটা বিষয়।
প্রেমের সময় বেশির ভাগ ছেলেই নির্জন জায়গা খুঁজে বেড়ায়। একশো টা প্রেম করা যায় অনায়াসে। প্রেমে কোনো দায়-দায়িত্ব থাকে না। রিকশায় করে ঘুরো। গিফট দাও। ফাস্ট ফুডে যাও। মুভি দেখো। রাতে মোবাইলে কথা বলো। আজাইরা রাগ দেখানো। সব কিছু মিলিয়ে মিথ্যা কথা আর মিথ্যা অভিনয়। যার কোনোটাই বাধ্যতামূলক নয়।
পারলে বিয়ে করে দেখা।
তারপর বউ নিয়ে ফাস্ট ফুডে যা, রিকশায় করে ঘুর। গিফট দে। মুভি দ্যাখ। তাহলেই বুঝা যাবে তুমি কেমন ব্যাটা। তোমার কত মুরোদ।

৬। ব্লগের সবচেয়ে খারাপ দিক এবং সুবিধাটা হলো নিজের আসল নাম ব্যবহার না করে লেখার সুযোগ মিলে। তাই যাচ্ছেতাই লেখা যায়।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৮ রাত ৯:৫৫
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×