
১। মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো হয়তো আজীবন থাকে না। তবু যে ক'দিন সম্পর্ক থাকে সে সময়টুকু অন্তত এমন আচরণ করা উচিত, যেন সম্পর্ক ভেঙে যাবার পরও মানুষটা আপনাকে সম্মান করতে পারে।
২। "তোমার যদি বড় হবার আকাঙ্ক্ষা না থাকে, তুমি যদি শুধু কেরানি হতে চাও, তাহলে কেবল কেরানিই হবে এর চেয়ে বড় কিছু হতে পারবেনা। কিন্তু তুমি যদি চাঁদকে স্পর্শ করতে চাও তবে চাঁদকে স্পর্শ করতে না পারলেও কাছাকাছি যেতে পারবে।"
--- রবীন্দ্রনাথ ঠাকুর
৩। পৃথিবীতে যে মানুষটি এলো সে ধীর লয়ে বড় হতে হতে দেখতে দেখতে নির্দিষ্ট বয়সে উপনীত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলো_ এটাই তো বাস্তবতা, এটাইতো সত্যি। মানুষের পার্থিব জীবনের মেয়াদকাল খুবই সীমিত। মানবজীবনের মেয়াদের অবসান ঘটে মৃত্যুর মধ্য দিয়ে।
৪। নানাবিধ রোগ প্রতিরোধে আমাদের দেশে গ্রীষ্মকালীন ফল তরমুজ আল্লাহ পাকের দেয়া এক বিরাট নেয়ামত, প্রাকৃতিক মেডিসিন।
৫। হাবলু কমোডে বসে তার নতুন আইফোন-৫ দিয়ে কথা বলছিল। হটাৎ তার ফোন নিচে কমোডে পড়ে গেলো। সে দুঃখে কষ্টে অনেক কান্নাকাটি করতে লাগলো। তখন হঠাৎ এক দেবতা আসলো পানি থেকে উঠে আর তাকে একটা সোনার আইফোন দিল। হাবলুর তখন কাঠুরের গল্প মনে পড়লো আর সে বলল “না এটা আমার না” । দেবতা তখন বলল, “আরে গাধা... এটা ধুয়ে তো দ্যাখ” ।
৬।

ছবিটি রাজারবাগ মোড় থেকে তোলা।
ইদানিং বড় বড় রাস্তার মোড়ে এরকম ঘর বানানো হচ্ছে পুলিশদের জন্য। আমার মনে হয়, রাস্তায় দাঁড়িয়ে হোন্ডা, সিএনজি, গাড়ি, পিকাপ ভ্যান থেকে ঘুষ নিতে পুলিশদের লজ্জা লাগে। তাছাড়া এখন সবার হাতে হাতে মোবাইল। কে কখন ছবি তুলে ফেলে, ভিডিও করে ফেলে। তাছাড়া চক্ষু লজ্জা বলে একটা কথা আছে। এখন নিরাপদে এই ঘরে বসে পুলিশরা দেনদরবার করতে পারবে। ঘুষ গ্রহন করতেও কোনো ভয় নেই। কেউ দেখবে না। কেউ জানবে না। বিশেষ করে ঈদের আগে পুলিশরা পাগল-পাগল হয়ে যায়। তখন তাদের চোখ মুখ চকচক করে। খুব মন দিয়ে শিকার ধরে। একটা শিকার ধরার পর তাদের চোখ মুখ অন্য রকম হয়ে যায়। শিকার ধরে বীরের মতো বড় স্যারের কাছে নিয়ে আসে।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৮ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


