
আন্দোলন কেন করা হয়- সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য?
ছেলে মেয়েরা ক্লাশ বাদ দিয়ে এসব ফান হিসেবে নিচ্ছে নাতো? তারা ট্রাকের লাইসেন্স চেক করতে যাওয়ার পরে উগ্র ট্রাক চালক তাদের গায়ের উপর ট্রাক উঠিয়ে দিয়েছে। মানুষ খুব অমানবিক হয়ে পড়েছে।
ছাত্রছাত্রীদের কিছু প্ল্যাকার্ড বেশ আপত্তিকর। ছাত্ররা কেন অশালীন কথা লিখবে? গাড়ি বাস ভাঙ্গা, আগুন দেওয়া ঠিক না। দরিদ্র দেশে এটা বিশাল অপচয়। আর কোন অভিভাবক তাদের ছেলে মেয়েদের এই আন্দোলন করতে পাঠিয়েছেন? অভিভাবকরা কি দেখেন নি- কোটা আন্দোলনকারীদের কি অবস্থা হয়েছে?
সব কিছুর নিয়ম আছে। তোমরা ছাত্র মানুষ প্রতিবাদ কর, স্মারকলিপি দাও, মানববন্ধন কর। কিন্তু লাইসেন্স কেন চেক করবে? সবাই বড়দের থেকেই শিখে। তারা দেখেছে বড়রা কিছু হলেই ভাঙচুর করে, কিছু হলেই আইন নিজের হাতে তুলে নেয়। তাই তারাও আইন নিজের হাতে তুলে নিচ্ছে।
কিছুকিছু অবস্থায় আমরা রাষ্ট্রের উপর সব দোষ চাপিয়ে দিতে চাই। সামান্য ন্যায় অন্যায়ও আমাদের বুঝে আসে না! আন্দোলন করা যায়, কিন্তু সহিংস আন্দোলন কখনোই কাম্য নয়। যারা গাড়ি, ভাঙ্গে, বাসে আগুন দেয় তাদের দ্বারা দেশ কি পাবে?
ছাত্ররা যা করছে সেটা দেখতে ভাল হলেও অন্যায়।
এ ধরনের কুৎসিত শব্দ ব্যবহার এবং ডিসপ্লে কোনো অবস্থায়ই গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য নয় ! এদের যদি পুলিশ থ্যাপড়ায় আমি থ্যাংকস বলব! ভদ্র ভাষায় প্লেকার্ড লেখা যায় না? ওরা মগজহীন প্রাণী, অশ্লীল কুরুচিপূর্ণ ভাষা এদের কাছে ফ্যাশন। ৯৫% শিক্ষার্থী স্মার্ট ফোনে সানি লিওন দেখে।
এই রকম বাজে ভাষা ব্যবহার করেই- আন্দোলনের সমাপ্তি করে দিল! আমি ভাবতে চাই- এরা বয়সে ছোট কিন্তু তারা অনেক বড় চিন্তা করতে সক্ষম। তাদের দৃষ্টি সংকীর্ণ না। এরা ভবিষ্যতের কথা ভাবে। পুলিশের হাতে মার খাওয়া নতুন কিছু না। এর আগে এরচেয়ে শতগুন মার খেয়েও অসভ্য শিবিরও এরকম অশ্লিল বাক্য উচ্চারন করে নি। দেশে পুলিশের অবদান আছে। সেটা ভেবেই কথা বলা উচিত।
আমি পুলিশ হলে এদের কানটা টেনে ছিড়ে দিতাম। রাস্তা আটকানো কোন আন্দোলন নয়! অসুন্দর অশ্লীলতাতে দিয়ে জীবনেও কোন আন্দোলনে সফল হবে না। যেহেতু একাডেমিক তাই বিপুল সংখ্যায় বেরিয়ে আসাতে একটি বৃহৎ শক্তি হিসেবে রাজপথ দখল করেছে তারা। কিন্তু তাদের বুদ্ধি এবং বোধগম্যতা তো অবশ্যই পরিপক্ক নয়।
আন্দোলন থেকে বিরোধীদল বৈধ অবৈধ উপায়ে টুকটাক ফায়দা লুটতে চাইবে। এটাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের নোংরা রাজনীতি। আমাদের সরকারের উচিত এসব পাত্তা না দিয়ে ছাত্র তথা সাধারণ মানুষের ন্যায্য দাবী মেনে নেওয়া। অবশ্য আন্দোলনটা মূল্যহীনের দিকেই যাচ্ছে। কিন্তু এই বৃহৎ শক্তিকে কাজে লাগানো যেত।
আর কোন অঘটন ঘটার আগেই তাদের ঘরে ফিরে যাওয়া উচিত। সকলের মনে রাখা উচিত- চোখে যা দেখেন তা ভয়ংকর, যা দেখেন না তা আরো ভয়ংকর!
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


