somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ঘটনা

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সময় দুপুর দুইটা।
কমলাপুর রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে আছি। যাবো মগবাজার মোড়ে। বাস নাই। পায়ে ব্যথ্যা তাই হেঁটেও যাওয়া সম্ভব না। পকেটে টাকা আছে মাত্র তিন শ'। কোনো রিকশাওয়ালা কমলাপুর থেকে মগবাজার যাবে না ১৫০ টাকার কমে। অথচ বাসে ভাড়া দশ টাকা। দশ টাকার ভাড়া ১৫০ টাকা দিয়ে যেতে ইচ্ছা করে না। কি করবো বুঝতে পারছি না! সারা শরীর ঘামে ভেজা। ক্ষুধাও লেগেছে খুব। পল্টন থেকে কমলাপুর হেঁটেই এসেছিএকটু আগে। পকেটে আছে ৩০০ টাকা। সকালে ৫০০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছি। অলরেডি দুই শ' খরচ হয়ে গেছে।

এক বুড়ো রিকশাওয়ালা হঠাত আমার সামনে এসে বললো- কই যাবেন? উঠেন? যা ভাড়া দিয়েন? আমি বললাম, মগবাজার মোড়ে যাবো। ৮০ টাকা দিব। বুড়ো রিকশাওয়ালা বলল- উঠেন। আমি রিকশায় উঠে বসলাম। তারপর ভালো করে লক্ষ্য করে দেখি, রিকশাওয়ালা খুব বুড়ো। সে রিকশা টানতেই পারছে না। খুব বেগ পেতে হচ্ছে তার। একদম কুঁজো হয়ে গেছে। বুড়ো রিকশাওয়ালাকে দেখে আমার খুব মায়া লাগলো। একরকম অপরাধ বোধে ভূগতে থাকলাম। আমার বাপে চেয়ে বেশি বয়স হবে বুড়োর। মনে মনে ভাবছি দেশ উন্নয়নের মহাসড়কে অথচ এদের কোনো উন্নতি হয় না। আমি বুড়োকে বললাম, সরকার বয়স্ক ভাতা দিচ্ছে জানেন নাকি? বুড়ো হাপাচ্ছে কথা বলার শক্তি তার নাই।

আমি রিকশা থেকে নেমে পড়লাম। আমার পক্ষে এই রিকশায় যাওয়া সম্ভব না। পকেটে থাকা তিন শ' টাকা দিয়ে দিলাম বুড়ো রিকশাওয়ালাকে। তারপর একবারও পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম দ্রুত। হাঁটতে হাঁটতে মগবাজার মোড়ে আসলাম। টানা ৫৫ মিনিট হাঁটলাম। প্রচন্ড কষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা খুব ক্ষুধা লেগেছে। বাসায় ফিরবো সন্ধ্যা সাত টায়। ক্ষুধা লাগলে আমার মাথা কাজ করে না। আর মেজাজ থাকে প্রচন্ড গরম হয়ে। তখন অযথাই মানূষের সাথে চিল্লাচিল্লি করি। এখন আমার পেট ভরে খেতে হবে। কথায় আছে পেট ভরে খেলে পিঠ ভরে সহা যায়।

শূন্য পকেটে মগবাজার মোড়ের 'ডি তাজ' হোটেলে ঢুকলাম। ইচ্ছা মতো খেলাম। পাগলের মতো খেলাম। ভাত, রুই মাছ, করলা ভাজি, ডাল। পরে আবার ওয়েটার খাসির মাংস নিয়ে আসছে। সেটাও খেলাম। কোক খেলাম। বিল হলো- ৩৫৫ টাকা। ক্যাশের ম্যানেজার আমার পরিচিত। আমি হাত তুলে বললাম পরে। ম্যানেজার হেসে দিলো। ম্যানেজারের কাছ থেকে বিশ টাকা নিয়ে ওয়েটারকে দিলাম। হোটেলের পাশে সিগারেটের দোকান আছে। আমার খুব পরিচিত দোকান। সে-ও রিকশাওয়ালার মতো বুড়ো হবে। ১০টা বেনসন সুইস সিগারেট নিলাম বাকিতে। সিগারেটে একটা লম্বা টান দিতেই মনে হলো আমি একজন সুখী মানুষ।

সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬
৩০টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের মুখোশ, নাকি অনলাইন প্রোপাগান্ডা: 'ন্যায়পরায়ণ' সাজার আড়ালে আসল রূপ কোনটা?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৮:২২



ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়... ...বাকিটুকু পড়ুন

সুখী শিক্ষার্থীরাই ভালো শিক্ষার্থী, ওরাই সবচেয়ে মেধাবী

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৮

​আজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×