somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

একদিন রবীন্দ্রনাথ

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাত তিনটা।
ঘুম আসছিল না। শুধু এপাশ আর ওপাশ করছিলাম। বুঝে গেলাম আর ঘুম আসবে না। ভাবলাম রান্না ঘরে গিয়ে এক কাপ চা বানিয়ে খাই। রান্না ঘরে গিয়ে আমি অবাক, দেখি- 'রবীন্দ্রনাথ'!!!
আমি বললাম গুরুদেব কি করছেন?
গুরুদেব বললেন, ওই, কতবার বলেছি আমাকে গুরুদেব বলে ডাকবি না। রবিবাবু বলে ডাকবি। তোর ঘুম আসছিল না, ভাবলাম তোর জন্য চা বানাই। আমার নিজেরও খেতে ইচ্ছা করছিল।
আমি বললাম, গুড। আপনি চা বানিয়ে বেলকনিতে আসেন, আমি গিয়ে বসি।

কিছুক্ষন পর কবি দুই মগ চা নিয়ে বেলকনিতে আসলেন। এক মগ আমার হাতে দিয়ে বললেন, আজ আমার মন ভালো নেই রে, তুই আমাকে একটা হাসির গল্প শুনিয়ে মন ভালো করে দে।
আমি চায়ে চুমুক দিয়ে বললাম আচ্ছা। তার আগে বলি চা ভালো বানিয়েছেন। যদি ভালো চায়ের জন্য নোবেল দেওয়ার নিয়ম থাকত তাহলে আপনি আরেকটা নোবেল পেতেন।
রবীন্দ্রনাথ বিরক্ত হয়ে বললেন, ওই বক বক বন্ধ কর, চায়ে তো চিনিই দেইনি। চিনির ডিব্বা খুঁজে পাইনি। গল্প বল। আমি রবি বাবুর মুখোমুখি বসে গল্প শুরু করলাম-

এক ছিল কাঠুরিয়া।
তার ছিল একটা মাত্র বউ। বউটির মেজাজ ছিল খুব কড়া আর মারমুখী। এক কথায় সাংঘাতিক দজ্জাল আর কী! কাঠুরিয়ার পরিবার ছিল নিঃসন্তান। চার পাঁচ বছরের সংসার। তা হলে কী হবে, তাদের ঘর আলো করে কেউ আসে নি। না আসলেও কী হবে। কাঠুরিয়া বনে সারাদিন ঘাম ঝরিয়ে রক্ত পানি করে কাঠ কাটে। তারপর বাজারে বিক্রি করে- চাল, ডাল, তরকারি নিয়ে বাড়িতে আসে। বউ কোথায় আদর যত্ন করবে, তা না করে, বলে এত দেরি কেন? এগুলো কোনো বাজার হলো? এসব তো গরু-ছাগলের খাদ্য। বাপ দাদা চৌদ্দগোষ্ঠির মন্ডুপাত করতে থাকে। বেচারা কাঠুরিয়া শক্ত গাছ হয়ে দাঁড়িয়ে থাকে। সে যেমন নির্মমভাবে গাছ কাটে ঠিক তেমনি তার বউ কথা দিয়ে গালিগালাজ দিয়ে তাকে কাটতে থাকে, ছিলতে থাকে। ডেইলি মানে প্রতিদিন এমন ভিটামিনবিহীন উত্তেজক একতরফা গালিগালাজ আর কতদিন সহ্য করা যায়। জবাব দিলে আগুন আরও দ্বিগুন হয়ে যায়। কাঠুরিয়া ছিল সহজ সরল নিরীহ গোবেচারা টাইপের। তো আর কাহাতাক সহ্য করা যায়। তার কামাই খাবে আর তার বাপ-দাদাকে, মা-দাদি, নানা-নানিকে গালিগালাজ করবে? আর কতদিন?

গল্পের এই পর্যায়ে চা শেষ।
আমার সিগারেটের জন্য হাস-ফাস লাগছিল। রবীন্দ্রনাথ ব্যাপারটা বুঝে বললেন- নো নেভার। গল্প শেষ কর। আমি একটু হাসি দিয়ে আবার গল্প শুরু করলাম-
কাঠুরিয়া একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। এসপার কী ওসপার। হয় আমি থাকব না হয় মুখরা দজ্জাল বউ থাকবে। তো কাঠুরিয়া কী করলো? বড় দেখে একটা মজবুত ছালা আর মোটা তাজা দড়ি সংগ্রহ করল।
তারপর?
কথা নেই বার্তা নেই তার হাত-পা বেঁধে বস্তায় ভরে বস্তার মুখটা ভালো করে টাইট বান্ধা বেন্ধে ঘাড়ে তুলে সোজা গহিন বনের মধ্যে চলে গেল। তারপর একটা বড় গর্তের খোঁজ পেয়ে সেই গর্তে ফেলে দিয়ে পিছনে না তাকিয়ে সোজা বাড়ি এসে ঘরে খিল দিয়ে এক ঘুমের রাজ্যে বিশ্রাম নিতে থাকে। টানা তিনদিন খুব আরামে ঘুম দিল।
চারদিনের দিন কাঠুরিয়ার মনে হলো বাড়িতে কী যেন নেই। বাড়িটা খালি খালি লাগে। সুনসান ফাঁকা বাড়ি। কেউ কোনো কথা বলে না। পাঁচ দিনের দিন কাঠুরিয়া চিন্তা করল, আর যেমনি থাক আমার একটা বউ ছিল, গালাগালি দিত। আচ্ছা আমার বউটা কি মরে গেল না বেঁচে আছে একটু দেখা দরকার তো নাকি! সাত পাঁচ চিন্তা করে একদিন সকালবেলা আস্তে আস্তে কাঠুরিয়া সেই গর্তের কাছে গিয়ে হাজির। যেই না কাছে গিয়ে দাঁড়িয়েছে অমনি অবাক কান্ড ....

রবীন্দ্রনাথ কখন আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন খেয়াল করিনি। গল্পের বাকি অংশ পরে বলা হবে। আকাশ ফরসা হতে শুরু করেছে। আমি রবীন্দ্রনাথের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×