
ইদানিং আমার খুব ভূতের ভয় হয়েছে।
এক সময় গ্রামে মধ্যরাত্রে একা পুকুর ঘাটে বসে থেকেছি, শ্মশান এবং কবরস্থানে আড্ডা দিয়েছি সারারাত। কখনও কিছু টের পাইনি। বয়স হচ্ছে ভয় বাড়ছে। সুরভি গিয়েছে তার বাপের বাড়ি। বাসায় আমি একা। ঘুম নাই ভাবলাম মুভি দেখি। ছাড়লাম ভূতের মুভি। 'Dabbe' নাম। ভয়াবহ মুভি। মুভি দেখে আমার কলিজা নড়ে গেছে। ভয়াবহ একরাত পার করছি। মনে মনে ভেবেছিলাম, সকালের আলো আর দেখা হবে না।
আজকাল হঠাৎ মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়।
তখন, সামান্য টিকটিকি'র ডাকে বুকটা কেঁপে ওঠে। ঘরে দরজার কাছে মড়মড় শব্দ পাই। একটা শীতল বাতাস বয়ে যায়। রাস্তায় অনেক গুলো কুকুর একসাথে ঘেউ ঘেউ করে ওঠে। তখন বুকটা কেমন কেঁপে ওঠে। মনে হয়, কারা যেন ফিসফিস করে কথা বলছে। কেমন একটা ষড়যন্ত্রের গন্ধ পাই। গা'টা কেমন ছমছম করে ওঠে। অজানা এই ভয়টা খুব মারাত্মক।
গতকাল রাতের ঘটনাটা বলি-
ভয়ানক একটা স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। মোবাইলে সময় দেখলাম- ২ টা ৫৫ মিনিট। গলা শুকিয়ে কাঠ! পানি খাবো। ফ্রিজ খুলে পানির বোতল বের করার সময় মনে হলো- কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে। বুড়ো মতো একটা লোক। আমি তার নিশ্বাঃসের শব্দ পাচ্ছি। এই আমি সামান্য ব্যাপারেই ভয়ে কাত হয়ে যাচ্ছি। কিন্তু একসময় সারারাত আলাশের দিকে তাকিয়ে একা ছাদে কাটিয়ে দিতাম। বয়স বাড়লে মনে হয় মানূষের সাহস কমতে থাকে।
এর আগের দিনও হুট করে ঘুম ভেঙ্গে গেল। তখন রাত প্রায় তিনটা। ওয়াশরুমে গেলাম। মনে হলো কমোডে বুড়ো মতোন কেউ একজন বসে আছে। সে এখন'ই আমার গলায় ছুরি চালাবে। কেন এমন হচ্ছে? নাকি আমি কিছু দিনের মধ্যেই মরে যাবো। মৃত্যুর আলামত হিসেবে ভয় পাচ্ছি। এখন আমি মরতে চাই না। আমার অনেক কাজ বাকি আছে। হে প্রভু আমাকে এখন নিও না।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



