somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

দৌড়

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুক্রবারের ঘটনা।
দুপুরে ভাত খেয়ে বিছানায় যেতেই শুনলাম পাশের বাসায় খুব কান্নাকাটি হচ্ছে। মনটা খুব খারাপ হলো। নিশ্চয় রফিক চাচা মারা গেছেন। শুনেছি তিনি খুব অসুস্থ। অথচ গত সপ্তাহে তার সাথে বাজারে দেখা হয়েছিল। দুই হাত ভরতি বাজার তার। আমাকে জোর করে ধরে চা খাওয়ালেন। নানান রকম গল্প করলেন। খুব ভালো লোক তিনি। সহজ সরল মানুষ।

আমিও একদিন মরবো। মৃত্যু একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যদিও নিত্যনৈমিত্তিক। তবু প্রতিটি মৃত্যুই যেন মানুষকে কিছু বলতে চায়। মৃত্যু নিয়ে ভাবতে-ভাবতে সিড়ি নিচে নামতেই এলাকার দু'টো ছেলের সাথে দেখা। তাদের বললাম, যাও মসজিদ থেকে খাট নিয়ে আসো। রফিক চাচা মারা গেছেন। হুজুরকে বলো- মাইকে যেন ইমাম সাহেব একটা ঘোষনা দিয়ে সবাইকে জানিয়ে দেন।

রফিক চাচার ঘরে ঢুকেই দেখি তার দুই ছেলে মেয়ে খুব কাঁদছে। দশ বারো বছরের দু'টো ছেলে মেয়েকে কাঁদতে দেখে খুব মায়া লাগছে। তাদের কি শ্বান্ত্বনা দেব আমি? এই রকম পরিস্থিতিতে আমি একেবারেই সামাল দিতে পারি না। তবু ছেলেমেয়ে দু'টোর মাথায় হাত রেখে বললাম, কান্না করো না। আল্লাহর কাছে দোয়া করো। সবাইকেই একদিন চলে যেতে হয়।

এমন সময় আমাকে প্রচন্ড অবাক করে দিয়ে- পাশের ঘর থেকে রফিক চাচা ঘরে ঢুকলেন। ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? কান্নাকাটি কিসের? ছেলে মেয়ে দু'টো বাবাকে জড়িয়ে ধরে বলল- টিকটিকি দেখে খুব ভয় পেয়েছি বাবা। তাই কান্নাকাটি করছি। রফিক সাহেব বললেন, টিকটিকি ভয় পাওয়ার কিছু নেই। খুবই নিরীহ প্রানী।

আমি আস্তে করে, চোরের মতোন সিড়ি দিয়ে নিচে নেমে এলাম। ছেলে দু'টো আমার কথা রেখেছে- নিচে নেমেই দেখলাম মৃত মানুষের গোছল করার খাট। শুনতে পেলাম, মসজিদের মাইকে ইমাম সাহেব বলছেন, অদ্য এক ঘটিকায় রফিক সাহেব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে।

আমি দৌড়াচ্ছি। রফিক সাহেব আমার পেছনে। তার হাতে একটা লাঠি। তিনি চোখ মুখ খিচিয়ে আমাকে তাড়া করেছেন। আমি ঝেড়ে দৌড়াচ্ছি। আমি জানি, রফিক চাচা আমার সাথে দৌড়ে পারবেন না। ছোটবেলায় স্কুলে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে একটা কাঁচের প্লেট পুরস্কার পেয়েছিলাম।

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×