somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৬৮

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। শেষ নবী মহম্মদ সাঃ ১৪ টি বিয়ে করেছেন।
মহানবী ২৫ বছর বয়সে ৪০ বছরের খাদিজাকে বিয়ে করেন।
মহানবী ৫১ বছর বয়সে সাওদাকে বিয়ে করেন।
মহানবী ৫২ বছর বয়সে মাত্র ৬ বছরের শিশু আয়শাকে বিয়ে করেন।
মহানবী ৫৪ বছর বয়সে হাফসা কে বিয়ে করেন।
মহানবী ৫৫ বছর বয়সে জয়নব কে বিয়ে করেন। তিনি ছিলেন বিধাব।
মহানবী ৫৫ বছর বয়সে উম্মে সালমা কে বিয়ে করেন।
মহানবী ৫৮ বছর বয়সে সাফিয়া কে বিয়ে করেন।
মহানবী ৫৭ বছর বয়সে মেরী কে বিয়ে করেন।

তাঁর স্ত্রীদের মধ্যে দুজন ছিলেন, খলিফাদের কন্যা। স্ত্রীদের অধিকাংশই ছিলেন সুন্দরী ও গুণবতী। একজন ভাল রাধুনীও ছিলেন। কয়েকজন ছিলেন বুদ্ধিমতি। তবে হাদিসে সুন্দরী মেয়েদের বিয়ে করার কথা বলা হয়েছে। কুমারী ছিলেন শুধুমাত্র খ্রীস্টান সম্প্রদায়ের মেরি। একজন ছিলেন ইহুদী। এদের অনেকেই ছিল অসহায়, তাদের স্বামীরা যুদ্ধে মারা গিয়েছিল। এদের বিশেষ প্রেক্ষাপটে এবং সামাজিক অবস্থায় বিয়ে করেন।

২। বাংলা ভাষায় এ যাবতকালের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক কে– এই প্রশ্ন করা হলে সুকুমার রায়কে নিয়ে কোন সংশয় থাকবে বলে মনে হয় না। ‘আবোল তাবোল’ ছড়ার বইয়ের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে 'ননসেন্স রাইমিং' ধারার সূচনা করেন, যা বিশ্বসাহিত্যের অঙ্গনে নিজস্ব জায়গার দাবিদার।
প্রেসিডেন্সী কলেজে পড়ার সময় ননসেন্স ক্লাব গড়ে তুলে আবোল তাবোল ছড়া নামে একটি নতুন ধারার সূত্রপাত করেন। সৎ পাত্র, কাঠ-বুড়ো, রামগরুড়ের ছানা, খিচুড়ি, কাতুকুতু বুড়ো সহ আরও অনেক বিখ্যাত কবিতা এসময়ের সৃষ্টি। পরে উচ্চশিক্ষার্থে বিলেত গমন করেন। সেখান থেকে ফিরে এসে মন্ডা ক্লাব (Monday Club) নামে একই ধরণের আরেকটি ক্লাব খুলেছিলেন।

আজ ছড়াকার, সাহিত্যিক, রম্যরচয়িতা সুকুমার রায়ের জন্মবার্ষিকী।আবোল তাবোল ছড়াকার সুকুমার রায়ের ১২৬তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

৩। বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বকালের সেরা কয়েকটি চরিত্রের মধ্যে একটি 'ফেলুদা'। ফেলুদা'তে দেখা যায় আরেক চরিত্র 'সিধু জ্যাঠা'। সিধু জ্যাঠা চিরকুমার। বিয়ে-শাদী করেনি। প্রচুর টাকার মালিক। সে তার টাকা কাজে লাগায় বই কিনে। দিন রাত বই পড়েন। সে এক জীবন্ত তথ্যকোষ। প্রচন্ড জ্ঞানী। ফেলুদা বিভিন্ন তথ্যের জন্য সিধু জ্যাঠার কাছে যান। সিধু জ্যাঠা সাহায্য করেন।
এক গল্পে দেখা যায় সিধু জ্যাঠা ফেলুদাকে বলছেন, গোয়েন্দাগিরিতে নামলে আমি তোমাকেও হারিয়ে দিতে পারতাম। ফেলুদাও সায় দেয় তাতে।

৪।


সাইনবোর্ডে লেখা আছে- শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র জায়গা। এখানে প্রস্বাব করবেন না। তারপরও ছবির এই ছাগল এখানে প্রস্বাব করছে। এই রকম ছাগল ঢাকা শহরে অভাব নাই।
রাস্তা মাত্র ঢালাই করেছে তবুও কোনো না কোনো ছাগল সেই কাঁচা ঢালাই পাড়িয়ে যাবে। যাবেই। কেউ যেন পাড়া দিতে না পারে তার জন্য মিস্ত্রীরা চারপাশে ভাঙ্গা ইট দিয়ে রেখেছে, রসি দিয়ে আটকে দিয়ে। তবুও সেসব সরিয়ে কোনো না কোনো ছাগল কাঁচা রাস্তা পাড়িয়ে যাবেই। ছাগল গুলো এই কাজ গুলো কেন করে?
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×