
১। রাত একটা।
বাসায় আজ আমি একা।
ঘরের লাইট বন্ধ করে বিছানায় যাওয়ার পর মনে হলো ঘরে কেউ আছে। আমি স্পষ্ট টের পাচ্ছি। একবার সে আমার মাথার কাছে বসলো। হুট করে আমি প্রচন্ড ভয় পাচ্ছি। ভুত প্রেতের উপর আমার কোনো কালেই বিশ্বাস ছিল না। তবু ভয় পাচ্ছি।
দোলন চাপা ফুলের গন্ধ পাচ্ছি। রান্না ঘরে খুটখাট শব্দ হচ্ছে। উঠে যে দেখবো- রান্না ঘরে কে, সাহস সঞ্চয় করতে পারছি না। আমি চোখ বন্ধ করে রেখেছি।
এখন সে আবার আমার মাথার কাছে বসেছে। তার হাতে কাচের চুড়ি। এবং কেন জানি মনে হচ্ছে মেয়েটি নীল রঙের একটা শাড়ি পরা। এক আকাশ ভয়ে আমি কাঁপছি এবং মনে মনে আল্লাহকে ডাকছি। মেয়েটি আমাকে অবাক করে দিয়ে আমার কপালে হাত রেখে বলল- ভয় নেই, তুমি আরাম করে ঘুমাও।
মেয়েটির হাত খুব ঠান্ডা। পুরো ঘরে মিষ্টি একটা গন্ধ। আমি একটু একটু করে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি। আহ কি শান্তি আর আনন্দময় ঘুম!
২। বিখ্যাত জাদুকর পি সি সরকার একবার স্টিমারে করে যাচ্ছিলেন। স্টিমারের কিছু যাত্রী তাঁকে চিনে ফেলে একটা জাদু দেখানোর আবদার করল। পি সি সরকার প্রথমে রাজি হলেন না। পরে যাত্রীদের চাপাচাপিতে রাজি হয়ে বললেন, ঠিক আছে, আমি জাদু করে স্টিমারটা থামিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর সত্যি সত্যি স্টিমার থেমে গেল। সবাই যখন তাঁর জাদু দেখে মোহিত, তখন এক যাত্রী এসে বলল, আরে আপনি এখানে, একটু আগে না আপনাকে সারেঙের সঙ্গে কথা বলতে দেখলাম !
৩। আল্লাহুম্মা ছাল্লে আলা সাইয়েদেনা মুহাম্মাদিও ওয়াআলা আলেহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলে বাইতিহি ওয়া বারেক ওয়া ছাল্লেম।
আল্লাহ বলেন, ’তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সারা দেব।’
- [সূরা মুমিনঃ ৬০]
৪। যদি কেউ কোন নৌকা দিয়ে নদী পার হয় তবে নদী পার হওয়ার পর সেই নৌকাকে লাথি মেরে এত দূরে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে যেন কেউ আর ঐ নৌকা দিয়ে পারপার না হতে পারে ।
৫। ব্যারোমিটারের সাহায্যে একটি ভবনের উচ্চতা কীভাবে মাপা সম্ভব ?
দড়ি বেঁধে ভবনের ছাদ থেকে ব্যারোমিটারটি নিচে ফেলে দিতে হবে ।তাহলে ঐ দড়ির দৈর্ঘ্যই হবে ভবনের উচ্চতা ?
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



