
আব্দুস সালাম মুর্শেদী বাংলাদেশের সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি মোহামেডানের হয়ে খেলতেন। দারুন খেলতেন তিনি। আমার নানা তার খেলার খুব ভক্ত ছিলেন। তার জন্ম খুলনায় ১৯৬৩ সালে। চার ভাই দুই বোনের মধ্যে একমাত্র তিনিই ফুটবলার। স্ট্রাইকার পজিশনে খেলতেন তিনি। সত্তরের দশকের শেষ ভাগে তিনি খুলনা ছেড়ে ঢাকায় পাড়ি জমান ফুটবলের খেলার উদ্দেশ্যে।
বর্তমানে তিনি এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। সালাম সাহেব খুব পরিশ্রমী একজন মানুষ। ১৯৮৪ সালে এনভয় গার্মেন্টসের যাত্রা শুরু হয়। তার প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় ২০,০০০ কর্মী। এছাড়া তিনি বেসরকারি ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের পরিচালক। তার সততা এবং দক্ষতায় তিনি ২০১৪ সালে বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়েছেন। আমি তার অফিসে গিয়েছি। তার অনেক ছবি তুলেছি। কফিও খেয়ছি। খুব সুন্দর গোছানো অফিস। তিনি মানুষ হিসেবেও ভালো। সব সময় সবার সাথে হাসি মুখে কথা বলেন।
৫৫ বছর বয়সী সালাম মুর্শেদীর খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের এই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৯৮২ সালে জাতীয় ফুটবল লীগে ২৭ গোল করেন সালাম মুর্শেদী। ফুটবলের পাশাপাশি একজন ভালো সংগঠকও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি, সফল গার্মেন্টস ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই’র সাবেক সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন।এছাড়াও চলতি অর্থ বছরে সেরা করদাতা হিসেবে কর বাহাদুর খেতাবও পেয়েছেন সালাম মুর্শেদী।
সালাম মুর্শেদী সাহেব বলেন- ''ফুটবল ও ব্যবসায় সফলতার পর রাজনীতি আমার তৃতীয় অধ্যায়। আমি রাজনীতির মাঠে নতুন হলেও প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফল হওয়ার চেষ্টা করবো।'' ফুটবল অঙ্গণের উজ্জল নক্ষত্র সালাম মুর্শেদী বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
আমি জানি, এই সফল সাবেক খেলোয়াড়, সফল ব্যবসায়ী সালাম মুর্শেদী রাজনীতিতেও খুব ভালো করবেন। তার এলাকার ব্যাপক উন্নয়ন করবেন। তিনি মানুষকে ভালোবাসেন। দুই হাত দিয়ে মানূষের জন্য করেন। তিনি অসহায় মানূষের পাশে সব সময় থাকেন। মন থেকে মানুষের জন্য কাজ করবেন। তিনি রাজনীতিতে এসেছেন মানূষের কল্যাকনের জন্য। তার প্রতি আমার সীমাহীন আস্থা আছে।
এই রকম লোক আমাদের রাজনীতিতে আরও অনেক দরকার। যারা শুধু দেশকে ভালোবেসে রাজনীতি করেন। যাদের মাধ্যমে দেশ অনেক দূর এগিয়ে যাবে। সালাম মুর্শেদীর জন্য অনেক শুভ কামনা।

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



