somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আগামীকাল বৃষ্টি হবে, বিশ্বাস করুন বৃষ্টি হবেই

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। মহানবী (সাঃ) একদিন গাছের তলায় ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে দাসুর নামের একজন তাঁর পাশে এসে দাঁড়াল। চিৎকার করে সে মহানবী (সাঃ) কে ঘুম থেকে জাগাল। মহানবীর (সাঃ) ঘুম ভাঙলে চোখ খুলে দেখলেন, একটা ধারালো তালোয়ার তার গলার কাছে।
দাসুর চিৎকার করে উঠলো, এখন আপনাকে কে রক্ষা করবে?
মহানবী (সাঃ) ধীর শান্ত কণ্ঠে বললেন, ‘আল্লাহ।’
দাসুর মহানবীর (সাঃ) এই শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠের আল্লাহ শব্দে কেঁপে উঠল এবং হাত থেকে খসে পড়ল তরবারি।
মহানবী (সাঃ) তার তরবারি তুলে নিয়ে বললেন, ‘এখন তোমাকে কে রক্ষা করবে, দাসুর?
সে উত্তর দিল কেউ নেই রক্ষা করার।’
মহানবী (সাঃ) বললেন, ‘না, তোমাকেও আল্লাহই রক্ষা করবেন।’ এই বলে মহানবী (সাঃ) তাঁকে তার তরবারি ফেরত দিলেন এবং চলে যেতে বললেন।
বিস্মিত দাসুর তরবারি হাতে চলে যেতে গিয়েও পারল না ফিরে এসে মহানবীর (সাঃ) হাতে হাত রেখে পাঠ করলঃ ‘লা- ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।’

২। আজকে একটি বিশেষ দিন-
# আজকের দিনে ফেরাউন তার সৈন্য নিয়ে নীল নদে ডুবে মরে ছিল।
# নূহ নবীর নৌকা মহা প্লাবন থেকে রক্ষা পেয়েছিল।
# ইবরাহীম (আঃ) নমরুদের অগ্নিকূপ থেকে মুক্ত হয়েছিলেন।
# আইয়ূব (আঃ) দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগ মুক্তি লাভ করেন।
# ইউনূস নবী মাছের পেট থেকে মুক্তি লাভ করেন।
# ঈসা নবী আসমানে উঠে যান।
# পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়।
# আজকের দিনের আল্লাহ পৃথিবী তৈরি করেছিলেন।
এরকম অনেক অদ্ভুত সব ঘটনা ঘটেছিল।

৩। ৫টি বাক্স পাশাপাশি রাখা আছে।
১টি বাক্সে পেঁয়াজ, ১টি বাক্সে রসুন, ১টি বাক্সে আদা, ১টি বাক্সে জিরা এবং ১টি বাক্সে মরিচ আছে।
৫টি বাক্সের ডান পাশে, সামনে ও উপরে বিভিন্ন রং রয়েছে। জিরার বাক্সের সামনে যে রং, রসুনের বাক্সের সামনেও ঐ একই রং। জিরার বাক্সের ডান পাশে যে রং, আদার বাক্সের ডান পাশেও ঐ একই রং। রসুনের বাক্সের উপরের যে রং, মরিচের বাক্সের সামনেও ঐ একই রং।
প্রশ্ন হচ্ছে কোন বাক্সে কী রয়েছে?

৪। একবার রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে এক সাধু এসে উত্তেজিত স্বরে বলল, আমি ত্রিশ বছর সাধনা করে, এখন হেঁটে নদী পার হতে পারি। আপনি কি সেটা পারেন ? পারলে করে দেখান দেখি?
স্মিত হেসে রামকৃষ্ণ বললেন, যেখানে এক পয়সা দিলেই মাঝি আমাকে নদী পার করে দেয় সেখানে এর জন্য ত্রিশ বছর নষ্ট করার পক্ষপাতি আমি নই!
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
৩৭টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

×