
১। আমাদের দেশ মাইকের ব্যবহার খুব বেশি। বাংলাদেশ যদি উন্নত কোন দেশ হতো, তাহলে শব্দ দুষনের জন্য মাইক ব্যবহারকারীদের অবশ্যই জেল জরিমানা হতো।
২। অবিশ্বাস্য হলেও সত্য- আমাদের সমাজে কালো মেয়েদের চাহিদা নেই। রবীন্দ্রনাথ যতই বলুক- 'কালো? তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ-চোখ।' সহজ সরল সত্য কথা হলো- জন্মের পর থেকেই তারা সংসারের বোঝা।
কালো রঙের মেয়েরাও যে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে পারে তা আমাদের অনেকেরই অজানা। বিশ্বের উন্নত দেশগুলোতে গায়ের রঙ নিয়ে কেউ মাথা ঘামায় না। ব্যাক্তির গুনই তাদের কাছে মুখ্য বিষয়।
৩। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ জীবনে কিছুই পায়নি।
শিক্ষা, বাসস্থান, খাদ্য, বিনোদন, চিকিৎসা অথবা ভালোবাসা, কিছুই না। জীবনে কিছু না পেয়েই তখন তারা ধর্মটাকে আঁকড়ে ধরে।
আজ একটি কিশোরী মেয়ে আমাকে জানালো সে সারাদিনে ৩০০ ইট ভেঙ্গে ২৪০ টাকা পায়। সারাদিন কাজ করার পর হাত ঠোসা পরে যায়, অবশ লাগে।
৪। "হে মূসা! তোমার ডান হাতে ওটা কি?
মূসা বললেন, 'এটা আমার লাঠি; আমি এতে ভর দিই এবং এর দ্বারা আমি আমার ভেড়া পালের জন্য লতা-পাতা ফেলে থাকি এবং এটা আমার অন্যান্য কাজেও লাগে।'
আল্লাহ বললেন, 'হে মূসা! তুমি ওটা নিক্ষেপ কর।'
অতঃপর সে তা নিক্ষেপ করল, সাথে সাথে তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল।
বাহ !!! সুবাহা্নাল্লাহ !!!অসাধারণ !!!
এরকম যদি আমার একটা লাঠি থাকতো!!
৫। গাড়ি নষ্ট। স্কুল থেকে মেয়েকে নিয়ে রিকশায় করে বাসায় ফিরছি। রাস্তায় সব সময়ের মতো লম্বা জ্যাম। মেয়ে হাত নেড়ে নেড়ে নানান রকম গল্প বলে যাচ্ছে। আমি মন দিয়ে শুনছি। হঠাত পরী বলল, রাস্তায় এত জ্যাম কেন জানো বাবা? কেউ নিয়ম মানতে চায় না। সবার মধ্যে খুব বেশী তাড়াহুড়া। দেখো বাবা, গাড়ি গুলো এক লাইনে থাকছে না। একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে। দেখো, বাইকওয়ালারা ফুটপাতে উঠে যাচ্ছে। প্রত্যেকে অকারনে হর্ন দিচ্ছে। দিয়েই যাচ্ছে। চালকরা যদি নিয়ম মেনে রাস্তায় গাড়ি চালায় তাহলে জ্যাম অনেকখানি কমে যাবে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



