somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

চেন্নাই শহর

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারতের তামিল নাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই। তামিলনাড়ু রাজ্যটি বঙ্গোপসাগরের উপকূল বরাবর অবস্থিত। ভারতের সর্বদক্ষিণস্থ রাজ্য তামিলনাড়ু। ৩৬৮ বছরের পুরনো এই শহর। জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর ৩৬ তম বৃহত্তম শহর। ভারতে উৎপাদিত গাড়ির একটি প্রধান অংশ এখানে তৈরি হয়। ১৬৩৯ সালে চেন্নাপত্তনম নামে একটি গ্রাম ছিল। ব্রিট্রিশদের কাছে মাদ্রাজ নামে পরিচিত ছিল। ১৯৯৬ সালের আগস্ট মাসে এই শহরের নাম মাদ্রাজ থেকে পরিবর্তন করে চেন্নাই করা হয়।
চেন্নাইয়ের ভেতর দিয়ে দুটি নদী 'কুয়ম নদী' এবং 'আদিয়ার নদী'। দুটি নদীই গার্হস্থ্য ও শিল্পজাত বর্জ্যের কারণে প্রচন্ড দূষণের শিকার। শহরটির পানি সরবরাহ ব্যবস্থা এর জনসংখ্যার তুলনায় অপ্রতুল। ভূগর্ভস্থ পানির উৎসগুলো অধিকাংশই লবণাক্ত। অত্যধিক জনসংখ্যা এবং ফলস্বরূপ উদ্ভূত জলের অভাব হচ্ছে চেন্নাইয়ের প্রধান সমস্যা। চেন্নাইতে সরকারি ও বেসরকারি হাসপাতাল সহ বিশ্বমানের চিকিৎসা সুবিধা রয়েছে। চেন্নাই শহরের প্রশাসনব্যবস্থা দেখাশোনা করে চেন্নাই কর্পোরেশন, যেটি একজন মেয়র এবং ১৫৫ জন পারিষদ নিয়ে গঠিত। শহরের জনসংখ্যার ১৮% বস্তিতে থাকে। চেন্নাই শহরে দুটি প্রধান নৌ-বন্দর রয়েছে। বাস এবং ট্রেন হল শহরের জনপ্রিয় পরিবহন মাধ্যম।

তামিল নাড়ু রাজ্যের আয়তন এক লক্ষ ত্রিশ হাজার বর্গকিলোমিটার এবং লোক সংখ্যা প্রায় ৭ কোটি ৬০ লাখের মতো। চেন্নাই শহরটি আয়তনে প্রায় বাংলাদেশের সমান। এখানে চিকিৎসার মান অনেক ভালো তাই প্রতি বছর ১ মিলিয়নেরও বেশি সংখ্যক রোগী আসে শুধু বাংলাদেশ ও কলকাতা। বিশেষ করে চোখের চিকিৎসার জন্য চেন্নাই খুব বিখ্যাত। ভীষন ব্যস্ত শহর। এই শহরের বেশির ভাগ লোক ইংরেজীতে কথা বলতে পারে। জহরলাল নেহেরু" হিন্দিকেই মাতৃভাষা হিসেবে ঘোষণা দিয়েছিলেন সেই থেকে চেন্নাই এর লোকজন হিন্দিকে মেনে নিতে পারেনি। তারা আমাদের মায়ের ভাষা তামিল।
ঢাকা শহরের মতো এই শহরে জ্যাম নেই। বাসে ভাড়া খুব কম। আপনি ৫ কিলোমিটার গেলে ভাড়া হবে পাঁচ টাকা। এখানে লেডিস সিটে ছেলেরা বসে না। সিট খালি থাকলেও বসে না। মেয়েরা স্কুটি চালিয়ে তাদের গন্তব্যে যায়। চেন্নাইয়ে সবচেয়ে বড় সমস্যা অটোরিকশা চালকরা। যেহেতু তারা জানে প্রচুর রোগী আসে, তাই তারা দেখেই বলে দিতে পারে, কে পর্যটক আর কে স্থানীয়। তাই ভাড়া বেশি নিয়ে নেয়।
াং
মুম্বাই, নয়াদিল্লি ও কলকাতার মতো চেন্নাই ভারতের অন্যতম মহানগরী। বাংলাদেশ থেকে ট্রেনে বা বাসে গেলে কলকাতা হয়ে চেন্নাই যেতে হবে। চেন্নাই শহরে পর্যটকদের আকৃষ্ট করার মতো অনেক কিছুই আছে। সেরকম একটি আকর্ষণ সমুদ্র সৈকত মেরিনা বিচ। কলকাতার হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেন আপনাকে পৌঁছে দেবে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। প্রায় ১,৬৫০ কিলোমিটার দূরের চেন্নাই শহরে যেতে ২৬ ঘণ্টা থেকে ২৮ ঘণ্টা সময় লাগতে পারে ট্রেনে। চেন্নাইয়ে রয়েছে বেশকিছু প্রাচীন গির্জা ও মন্দির। চেন্নাইয়ের খাবার-দাবার খুবই সাধারণ ও এরা ঝাল খেতে ভালোবাসে। ইডলি, দোসা, উত্তপম এখানকার রোজকার ব্রেকফাস্ট আইটেম। চেন্নাই পুলিশের উপস্থিতি রাস্তার মোড়ে মোড়ে। তাই চুরী ছিনতাই খুব কম। এই শহরে অসংখ্য লোক বেকার। এবং দুষ্টলোকের অভাব নেই। রাজনীতির হিংস্রতা বিদ্যমান। প্রচুর নেশাদ্রব্য পাওয়া যায়। খুন, ধর্ষন, হামলা-মামলা নিত্যকার ঘটনা।

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×