somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

পিহু

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল রাতে মনে হয় বাসায় অনুষ্ঠান হয়েছিল।
অনুষ্ঠান বলতে সম্ভবত পিহু'র জন্মদিন পার্টি। পুরো ঘর-দুয়ার এলোমেলো। রান্না ঘরে সমস্ত থালা বাটি এলোমেলো হয়ে আছে। সম্ভবত সকালে বুয়া এসে ঠিকঠাক করবে। পার্টি শেষ হতে অনেক রাত হয়ে গেছে। তাই হয়তো সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সবাই বলতে বাবা মা আর তাদের একমাত্র সন্তান পিহু। পিহু'র বছর আড়াই বছর। সে হাঁটতে পারে, বেশ কথাও বলতে পারে। পিহু জানে না তার জন্য কি বিশাল বিপদ মপেক্ষা করছে।

খুব ভোরে পিহু'র ঘুম ভেঙ্গে যায়।
সে ঘুম থেকে উঠে তার মাকে ডাকে। কিন্তু মা ঘুম থেকে উঠেন না। পিহু বিছানা থেকে নেমে একা একাই অনেকক্ষন আপন মনে খেলা করে। একসময় তার পটি পায়। সে একা পটি করতে পারে না। দৌড়ে তার মার কাছে যায়। মাকে খুব ডাকে, মা উঠেন না। পিহু কান্না করে। কাঁদতে কাঁদতে সে নিজের ওয়াশ রুমে যায়। বাচ্চা মানুষ কমোডে বসতে তার বেশ বেগ পেতে হয়। এই তো শুরু। আরও বহু কষ্ট তার জন্য অপেক্ষা করে আছে।



পিহু'র প্রচন্ড ক্ষুধা পায়।
সে তার মাকে ব্যাকুল হয়ে ডাকতে থাকে। কান্না করে। মা'র হাত ধরে টান দেয়, পা ধরে টানে। কিন্তু তার মা'র ঘুম কিছুতেই ভাঙ্গে না। পিহু'র মার ঘুম কোনো দিনও ভাঙবে না। সে গতকাল রাতে তার স্বামীর সাথে রাগ করে অনেক গুলো ঘুমের ওষুধ খেয়ে মরে গেছে। সম্ভবত জন্মদিনের পার্টি শেষে পিহু'র বাবা-মা খুব ঝগড়া করে। খুব ভোরে পিহু'র বাবা বাসা থেকে বের হয়ে শহরের বাইরে চলে যায়। খুব জরুরী মিটিং আছে তার। কিন্তু যাওয়ার আগে দু'টা ভুল করে যায়। কাপড় ইস্ত্রি করার পর সুইচ অফ করেত ভুলে যায় এবং রান্না ঘরে বেসিনের কল বন্ধ করতে ভুলে যায়। সে বাইরে গিয়ে বাসায় ফোন দেয়। কিন্তু ফোন করে ধরবে?

্একের পর এক বিপদ পিহু'র।
সে খাবারের সন্ধানে ফ্রিজের দরজা খুলতে খুব চেষ্টা করে। অনেকক্ষন ঝাকাঝাকি করে পিহু ফ্রিজের দরজা খুলতে সক্ষম হয়। ফ্রিজ থেকে রুটি আর জেলি বের করে। ইচ্ছে মতো মাখিয়ে খায়। এর আগে ওভেনে রুটি গরম করতে গিয়ে বিরাট বিপদের হাত থেকে বেঁচে যায় পিহু। জেলি দিয়ে রুটি মাখিয়ে খেয়ে- সে ফ্রিজ থেকে সব কিছু বের করে নিজে ফ্রিজের মধ্যে ঢুকে যায়। ফ্রিজের দরজা সে লাগিয়ে দেয়। এরপর সে কিছুতেই আর ফ্রিজের দরজা খুলতে পারে না। অবশ্য এক সময় সে নিজেই ধাক্কা দিয়ে ফ্রিজের দরজা খুলতে সক্ষম হয়। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায় পিহু।



সে তার মাকে ডাকে। কান্না করে।
মাকে মেকাপ করে দেয়, রুটি খাইয়ে দেয়। এদিকে বেসিনে পানি পড়তে পড়তে ঘরে ভেসে যাচ্ছে। সেই পানি গড়িয়ে সব ঘর ছড়িয়ে যায়। পিহু যায় ব্যলকনিতে। সেখানে খেলা করতে করতে গিয়ে তার প্রিয় পুতুলটি নিচে পড়ে যায়। পিহুরা থাকে ২২ তলায়। সে গ্রিল বেয়ে উপরে উঠে নিচের দিকে তাকাতে যায়- পুতুলের সন্ধানে। একটু উনিশ বিশ হলে পিহু নিচে পরে যাবে। যদিও নিচে পড়ে যাবার ব্যাপারে তার কোনো হুশ নেই। দূরের এক বিল্ডিং থেকে এক মহিলা দেখে পিহু পড়ে যাচ্ছে। সেই মহিলা খুব চিৎকার দিতে থাকে। পিহু তার দিকে ফিরেও তাকায় না।

এইভাবে 'পিহু' মুভির কাহিনি এগিয়ে যেতে থাকে।
তামিল মুভি। মাত্র নব্বই মিনিটের মুভি। পুরো ছবিতে পিহু একাই অভিনয় করেছে। তার মা মৃত। বাবা বেশ কয়েকবার ফোন দেয় পিহুর মাকে। বাচ্চা মেয়েটি চমৎকার অভিনয় করেছে। আসলে মেয়েটি অভিনয় করেনি। সে তার মতো হাটা চলা করেছে। পরিচালক ভিডিও করে নিয়েছে। সব মিলিয়ে মুভিটা আপনাকে বিরক্ত করবে না। তবে কিছুটা টেনশন দিবে।

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২
১৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নক্ষত্রের বিদায়!

লিখেছেন এম টি উল্লাহ, ১২ ই জুলাই, ২০২৬ ভোর ৬:৫২


দেশবরেণ্য জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্যার রাত ৪ টা ১০ ঘটিকায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

একটা দেওয়াল গাঁথ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩১


একটা দেওয়াল গাঁথ.. দেওয়াল
কুৎসিত ভাবনার পাথারে
দৃষ্টি ভঙ্গির অন্তরে অন্তরে
একটা দেওয়াল গাঁথ.. দেওয়াল।
ও কুৎসিত তোমার, বোধ শক্তি শূন্য
দৃষ্টি ভঙ্গি কতটা রেখেছ অন্ধ
হাজার প্রশ্নের মুখোমুখি কেমনে তুমি
এভাবেই পার কুৎসিত... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×