somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে, সরকারীভাবে মিলাদের আয়োজন করা হোক

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।
পুরান ঢাকায় ভয়াবহ অগ্নিকান্ড হলো। এই ঘটনায় সারা বিশ্বের মানুষ মর্মাহত হয়েছে। যদিও তথ্যমন্ত্রী ধারনা করছেন এই অগ্নিকান্ডে বিএনপির হাত আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। এদিকে এক মেয়ে বইমেলা থেকে বের হয়ে দোয়েল চত্বরের কাছে আসতেই রাস্তার পাশে নারকেল গাছ পড়ে মরে গেল। মেয়েটির বিয়ে তারিখ ছিল আগামী শুক্রবার। মাত্র শুনলাম চিটাগাং এ বিমান ছিনতাই এর চেষ্টা করা হয়েছে। প্রিয় বইমেলা শেষের দিকে, কারো কারো বই একেবারেই বিক্রি হয়নি। প্রকাশক মনে মনে বলছেন, বই বিক্রি হয়নি তাতে আমাদের কোনো লস নেই। কারন লেখক নিজেই দুই শ' কপি নগদ টাকায় কিনে নিয়েছেন। এখন এই মৌসুমি লেখকরা চাচ্ছেন, বইমেলা আরও কয়েকদিন বাড়িয়ে দেওয়া হোক। তারা আত্মবিশ্বাস নিয়ে বলছেন, বানিজ্য মেলাও তো বাড়ানো হয়েছে। একটু আগে শুনলাম বহু প্রত্যাশিত ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছে ছাত্রদল।

আমার এক চাচা আছেন। আমরা বলি- লাল কাকা।
লাল কাকাকে দেখেছি মন্দ কিছু ঘটলেই মিলাদ দিতে। তার ধারনা ছিল মিলাদ দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। উদাহরন দেই- দেখা গেল আমার দাদাজান হাটতে গিয়ে উষ্ঠা খেয়েছেন। লাল কাকা বলতেন মিলাদ দিতে হবে। দেখা গেল, বাড়িতে চোর এসেছিল- কিন্তু কোনো কারনে চুরী করতে পারেনি- তখন লাল কাকা বলতেন- একটা মিলাদ দিতে হবে। অথবা জমি নিয়ে সমস্যা, বা কারো পরীক্ষা ইত্যাদি যে কোনো বিষয়ে লাল কাকা মিলাদ দিতেন। দুই কেজি জিলাপী আনতেন। দেড় শ' টাকা দিয়ে। (তখন জিলাপীর দাম কম ছিল) হুজুরকে দিতেন এক শ' টাকা। বাসার কাছের মসজিদের হুজুর। যেহেতু এখন আমাদের দেশে একের পর এক সমস্যা যাচ্ছে- তাই একটা সরকারী ভাবে মিলাদের আয়োজন করা যেতে পারে। তাতে বালা মসিবত দূর হবে। সারা বাংলাদেশের মানুষ একসাথে আল্লাহর দরবারে হাত তুললে- আল্লাহ নিরাশ করবেন না।

আমাদের মুন্সিগঞ্জে একটা কথা আছে-
ছোট লোকের পোলায় যদি জমিদারী পায়, কানের আগায় কলম গুজে বাঈজী নাচাত। একজন লেখক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন- পাঠক নাকি স্টলে এসে ফিরে যাচ্ছে। তার বই পাচ্ছে না। তাই উনি জানাচ্ছেন, এখন গেলে তার বই পাওয়া যাবে। দ্বিতীয় মুদ্রন এসে পড়েছে মেলায়। আরেকজন স্ট্যাটাসে লিখেছেন, এক লোক তিন দিন মেলায় এসে বই না কিনে ফিরে গেছেন। কারন লেখিকা স্টলে নেই বলে উনি বই কিনেন নি। জনৈক লেখিকা ফেসবুকে ছবি পোষ্ট করে তার প্রমান দিয়েছেন। আমি নিজে এই লেখিকার বই এক কপি সংগ্রহ করেছি। সত্য কথা বলি- এক পাতা পড়ার পর দ্বিতীয় পাতা পড়তে ইচ্ছা হয়নি। এরচেয়ে একজন সাধারন ব্লগার অনেক বেশি ভালো লিখেন।
মানুষের জীবনে সময় অনেক মূল্যবান। সত্যিকার অর্থে নতুন লেখকদের বেশির ভাগ বইগুলো পড়া মানে সময় নষ্ট করা। বিশেষ করে যারা কবিতার বই প্রকাশ করেছেন। অতি অখাদ্য। খুবই নিম্ম মানের কবিতা। মানুষ কেন টাকা দিয়ে এই ফালতু বই কিনবেন? একটা কবিতা কোনো রকমে পড়লে আর পড়তে ইচ্ছা করে না। কবিতার কোনো আগা মাথা নেই। ভাষা নেই। ছন্দ নেই। এই সমস্ত তথাকথিত লেখকদের বই পড়লে মনে হয় এরা সর্ব্বোচ এইট পাশ। না, আমি তাদের নিয়ে উপহাস করছি না। শুধু তাদের অনুরোধ করবো- দয়া করে প্রচুর পড়াশোনা করুন। তাহলে আপনাদের লেখার মান অনেক ভালো হবে। একজন সচেতন পাঠক বা একজন সত্যিকারের পাঠক আপনার লেখা দুই এক লাইন পড়লেই আপনার দৌড় কোন পর্যন্ত তা অতি সহজেই বুঝতে পারে।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৬
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

আপনার ফোনে কয়টি গান সেভ করা আছে? #:-S

লিখেছেন অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

×