
আজ পরীকে নিয়ে শিশু একাডেমী গিয়েছিলাম।
শিশু একাডেমী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য দেশের শিশুদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক এবং সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করা। বর্তমানে সারা দেশে শিশু একাডেমীর ৭০টি শাখা রয়েছে। বঙ্গবন্ধু শিশুদের খুব গুরুত্ব দিতেন। তিনিই প্রথম শিশু আইন করেছিলেন। ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠা লাভ করে। রোজার দু'টি ক্লাশ হয়, এক ঘন্টা করে দুই ঘন্টা। সুরভি আর আমি এই দুই ঘন্টা সারা শিশু একাডেমি হেঁটে বেড়াই। পাশেই বইমেলা হচ্ছে। ভেবেছিলাম যাবো। কিন্তু আর যাওয়া হয়নি। অবশ্য আগামীকাল যাওয়ার সুযোগ আছে। এই প্রথম বইমেলা দুই দিন সময় বাড়িয়েছে। এটা ভালো হয়েছে। খুব বৃষ্টি হয়েছে। অনেক মানুষ যেতে পারেনি। যাই হোক, এখন কিছু ছবি দেখুন। ছবি গুলো সব আজ তুলেছি শিশু একাডেমি থেকে।
১।

শিশু একাডেমির রাস্তার দুই পাশে প্রচুর ফুল গাছের দোকান আছে। তাদের বেচা বিক্রি খুব ভালো।
২।

ছেলে মেয়েরা ক্লাশে। বাবা-মা অপেক্ষারত।
৩।

হাওয়াই মিঠাই। মুখে মিষ্টি স্বাদের আঁচড় দিয়ে মুহূর্তেই নিঃশেষ। খাওয়ার চেয়ে এর দেখার আকর্ষণই বেশি।
৪।

মাটির জিনিসপত্র। এক সময়ে মাটির তৈরি জিনিসপত্র ছাড়া সংসার জীবনে চলাই মুশকিল হয়ে দাঁড়াত।
৫।

নোটিশ বোর্ডে কিছু লেখা আছে।
৬।

বাচ্চারা ঘুরে ঘুরে হাতে আঁকা ছবি দেখছে।
৭।

অনেকে এসব দিয়ে ঘর সাজাতে পছন্দ করে।
৮।

ফুল মনকে শান্ত রাখে। আনন্দ দেয়।
৯।

বেল পিপার। মানে কেপসিকাম। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে।
১০।

হাওয়াই মিঠাই আমি খাই না। কিন্তু দেখতে ভালো লাগে।
১১।

জানি না এগুলো কি।
১২।

পাথরের ফাঁকে প্রান প্রতিষ্ঠা পাচ্ছে।
১৩।

এক পিচ্চি তার চাচার সাথে হেঁটে বেড়াচ্ছে।
১৪।

ফুলের নাম ডালিয়া।
১৫।

১৬।

সুরভি।
১৭।

বাচ্চারা লাইন ধরে ক্লাশে প্রবেশ করে। বের হয়। দেখতে ভালো লাগে।
১৮।

শেষমেষ আমাদের একটা ছবি।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




