
কি মনে করে হুট করে চলে গেলাম মেলায়।
তার আগে বলে নিই, গুলশান শূটিং ক্লাব এলাকায় এক বন্ধুর বাসায় গিয়ে দেখি সামু ব্লগ খুলছে না। এর আগে গত সপ্তাহে ইস্কাটন গিয়ে দেখি সামু ব্লগ ওপেন হয় না। এটা আমার জন্য খুব দুঃখজনক। বাইরে গেলেও টেনশনে থাকি, বারবার মনে হয় বাসায় গিয়ে দেখব সামু ওপেন হচ্ছে না। আশা করি সামু এই সমস্যা দ্রুত কাটিয়ে উঠবে। যাই হোক, বসুন্ধরা কনভেশন হলে আজই মেলার শেষ দিন ছিল। ঘুরলাম, ছবি তুললাম। দারুন সব গাড়ি, বাইক, পিক-আপ ইত্যাদি। ভারত বাংলাদেশ যৌথ মেলা। আজ শেষ দিন বলেই মেলায় কোনো ভিড় দেখলাম না। মেলায় গিয়ে কিছু ছবি তুলেছি। ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর বক বক করবো না। ছবি দেখুন।
১।

ট্রাকটরটা দেখে শ্রদ্ধেয় চাঁদগাজী'র কথা খুব মনে পড়েছে। এটা আধুনিক ট্রাকটর।
২।

এই গাড়িটা দেখে খুব ভালো লেগেছে। দাম জিজ্ঞেস করতে সাহস পাই নি।
৩।

এরকম একটা গাড়ি যদি আমার থাকতো!
৪।

দারুন দারুন সব মটর সাইকেল বিক্রি হচ্ছে।
৫।

পিক-আপ ভ্যান।
৬।

প্রতিটা গাড়ি আর মটর সাইকেলের সামনে সুন্দরী মেয়েরা স্মার্ট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কেনো?
৭।

গলফ খেলার ব্যবস্থা আছে। কোনো টাকা পয়সা লাগে না।
৮।

আধুনিক এম্বুলেন্স আছে।
৯।

সিএনজি আছে।
১০।

চাকা। গাড়ির বাসের চাকা।
১১।

বাইক ভালো জিনিস না। একসিডেন্ট হলে খুব মারাত্ম অবস্থা হয়।
১২।

আজই ছিল মেলার শেষ দিন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





