somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জীবনের গল্প- ৮

০৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শাহেদ প্রতিদিন ছাদে অনেকক্ষন সময় পার করে।
পাশের বাড়ির বাড়িওয়ালার ছেলেটি ছাদে রাজমিস্ত্রি এনে একটা ঘর বানিয়েছে। এই ঘরে বড় বড় দু'টা জানালা দিয়েছে। অনেক গুলো দামী দামী কবুতর ও পাখি এনেছে। চারটা বিশাল সাইজের মোরগও আছে। বাড়িওয়ালার ছেলেটির নাম আকিব। আকিব সম্ভবর পশু পাখি পছন্দ করে। শাহেদ প্রতিদিন কবুতর, পাখি এসব খুব মন দিয়ে দেখে। আকিব নিয়মিত এগুলোকে দুইবেলা নিজের হাতে এসে খাবার দেয়। সপ্তাহে একদিন কবুতর গুলো আকাশে উড়ায়। শাহেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। মাঝে মাঝে শাহেদ আকিবের সাথে কথা বলে।
আকিব মোট কত জোড়া কবুতর আছে তোমার?
আকিব বলে, মামা তের জোড়া কবুতর।
তেরো জোড়া কবুতরের দাম কত পড়লো?
সব মিলিয়ে মামা সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে।
সব মিলিয়ে মানে?
এই ঘর মিস্ত্রী এনে বানাতে হয়েছে। কবুতর, পাখি, মোরগ ইত্যাদি মিলিয়ে।
শাহেদ মনে মনে বলে সাড়ে তিন লাখ টাকা!

একদিন দুপুরবেলা শাহেদ দেখে-
আকিব তার বান্ধবীকে ছাদে এনে খুব আদর করছে। শাহেদের একবার ইচ্ছা করলো ভিডিও করতে। কিন্তু সে ভিডিও করতে পারলো না। এটা তার রুচির সাথে যায় না। আকিব তাকে বেশ সম্মান করে। রাস্তায় দেখা হলেই বলে মামা, আসসালামু আলাইকুম। কেমন আছেন মামা? ইত্যাদি ইত্যাদি। একবার আকিবের সাথে তেজগাঁতে দেখা আহসান উল্লাহ ইউনিভার্সিটির সামনে। আকিব এই ভার্সিটিতেই পড়ে।
আকিব বলল, মামা নতুন বাইক কিনেছি।
শাহেদ বলল- দাম কত?
মামা দুই লাখ। দুই লাখের পরেও আমি আরও পঁচিশ হাজার টাকা এক্সট্রা খরচ করেছি। অনেক কিছু লাগিয়েছি।
আকিব আন্তরিকতার সাথে বলল, মামা আসেন বাইকে আপনাকে বাসায় নামিয়ে দেই।
শাহেদ বলল, না। এখন বাসায় যাবো না। আমার কাজ আছে। তুমি যাও।

আকিবের বাবা পশু হাসপাতালের বিরাট ডাক্তার।
তাদের টাকার অভাব নাই। সরকারীতে গাড়িতে করে তারা খুব ঘুরে বেড়ায়। শুক্র শনি সরকারী অফিস বন্ধ কিন্তু তাদের তখনও সরকারী গাড়িতে বেড়াতে দেখা যায়। এই তো কিছু দিন আগে আকিবদের বাসার ছাদে বিরাট খাবারের আয়োজন। ছাদে প্যান্ডেল টানানো হয়েছে। বাবুর্চি রান্নায় ব্যস্ত। তাকে সাহায্য করছে আরও ৫/৭ জন লোক। মজাদার খাবারের রান্নার গন্ধে পুরো এলাকা ভরে গেছে। মনে হয় ওদের বাড়িতে কারো বিয়ে। অসংখ্য মেহমান সেজে গুজে এসেছে। সবাই আরাম করে খাচ্ছে। শাহেদ ছাদে দাঁড়িয়ে সব দেখল।
পরের দিন শাহেদ আকিবকে জিজ্ঞেস করলো এটা কিসের অনুষ্ঠান হলো তোমাদের বাসায়? কারো বিয়ে নাকি?
আকিব বলল, না মামা। বাবা মা হজ্ব করতে যাচ্ছে সৌদি। তাই আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে খাওয়ালো।

গত পরশু'র ঘটনা।
আকিব মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে।
শাহেদ বলল, কি হয়েছে আকিব মন খারাপ করে আছো কেন? কি হয়েছে?
আকিব বলল, মামা আমি বন্ধুদের সাথে ইন্ডিয়া আর নেপাল গিয়েছিলাম বেড়াতে। মোট সতের দিন ছিলাম। ফিরে এসে দেখি আমার সব পাখি, কবুতর মোরগ মরে পড়ে আছে।
শাহেদ বলল, কেউ পাখি গুলোকে খাবার দেয়নি?
আকিব বলল, মামা আমিই নিষেধ করেছিলাম আমার ছাদের ঘরে যেন কেউ না আসে। বলেছিলাম আমিই ওদের দেখাশোনা করবো নিয়মিত। তাছাড়া ছাদের চাবি শুধু আমার কাছেই থাকে। সতের দিন পর ফিরে এসে দেখি সব মরে শেষ। দুঃখের বিষয় এই কয়দিন ওদের কথা আমার একেবারেই মনে পড়েনি। যাওয়ার আগেও বেশি করে যে খাবার আর পানি দিয়ে যাবো একেবারেই ভুলে গেছিলাম।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×