somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নারী

০৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুইজন লোক বিশ্রী ভাবে হাসতে হাসতে বলছে- বছরে একদিন শুধু নারী দিবস, বাকি ৩৬৪ দিন শুধু আমাদের। তারপর আবার সেই বিশ্রী হু হু হু...

বাঙালি পুরুষের আসলে মানুষ হওয়া উচিত।
সেটা তখনই সম্ভব হবে, যখন তারা নিজেদের দেখে লজ্জিত হবে।
এই যে আমি এদেশের অধিকাংশ পুরুষের দিকে আঙ্গুল তুলে কথা বললাম, একটা ক্ষুদ্র অংশ ছাড়া এদেশের পুরুষদের, এই দায় এড়ানোর সাধ্য আসলে অধিকাংশ বাঙালি পুরুষের নেই।

অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না। অন্ধকারকে দূর করতে পারে শুধুমাত্র আলো। ঠিক তেমনি ঘৃনা কখনো ঘৃনাকে দূর করতে পারে না,শুধুমাত্র ভালবাসাই পারে ঘৃনাকে দূর করতে। কাউকে ঘৃ্না করা অনেকটা 'ইদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের পুরো বাড়িটিই আগুনে পুড়িয়ে দেওয়ার মত' একটা কাজ। এখানে যাকে ঘৃনা করা হয় তার চেয়ে ঘৃণাকারীরই বেশি ক্ষতি হয়, ঘৃণাকারীই বেশি কষ্ট পায়। একজন নারীকে সত্যি করে ভালবাসতে পারাটা হচ্ছে পৃথিবীর পবিত্রতম ধর্ম, সুন্দরতম উপাসনা।

নারীর মন স্বচ্ছ পানির মতন, আর পুরুষের মন মাল্টিফাংশন ঠিক মোবাইলের মতন, তাই পানিতে মোবাইল পড়ুক কিংবা মোবাইলে পানি পড়ুক মোবাইলটাই ক্ষতিগ্রস্থ হয়। গত ১০০ বছরে নারীরা বেশ এগিয়েছে তবে যেতে হবে অনেকদূর। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি এমন কোন ক্ষেত্র নেই, যেখানে নারীর পদচারণা ঘটেনি। বিভিন্ন চ্যালেঞ্জিং পেশা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, পুলিশ, সেনা, বৈমানিক, নাবিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ পদে স্বল্প পরিসরে হলেও যুক্ত হয়েছেন নারীরা । নারীকে জানাই এক আকাশ ভালোবাসা ও সম্মান । পৃথিবীর সকল নারী ভালো থাকুক, সুখী থাকুক, আনন্দে থাকুক ।

১০৮ বছর আগে ১৯১৯ সালের এই দিনটিকে নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন প্রগতিশীল জার্মান নারীনেত্রী ক্লারা জেটকিন।
আকাশে বিমান ওড়াচ্ছে নারী। হিমালয়ের চূড়ায় উঠছে নারী; বন্দুক কাঁধে যুদ্ধেও যাচ্ছে নারী। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকশিল্পে যে ৪০ লাখ শ্রমিক কর্মরত তার সিংহভাগই নারী। অনেক বছর আগে ৬৯৫ খ্রীষ্টাব্দে উত্তর আফ্রিকার জেনাতা বার্বার (Zenata Berber) সম্প্রদায় কাহিনা নামক এক নারীর নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে উমায়া খলীফা আব্দুল মালেক ইবনে মারওয়ান প্রেরিত সেনাপতি হাসান ইবনে নামান এর অধীনস্ত হানাদার বাহিনীকে পর্যুদস্ত করেছিল। আগেকালের যোদ্ধা নারীদের আমাজন (Amazon) আখ্যা দেওয়া হত। বাংলায় যাদের রায়বাঘিনী বলা যায়।

আর্ন্তজাতিক নারী দিবসে বাংলাদেশসহ পৃথিবীর সকল নারীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।


সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×