somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভারত বাংলাদেশ

১৮ ই মে, ২০১৯ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারত দেশটাকে আমার অনেক আপন-আপন লাগে।
ওদের সাথে আমাদের অনেক মিল। বিশাল এক দেশ। কত জাতের লোক যে একসাথে থাকে! ভারতকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করে তখন আমার ভালো লাগে না। আমার নানা নানী ভারতের আসামে ব্যবসা করতেন। আমার মায়ের জন্ম হয়েছে আসামে। দশ বছর বয়সে মা ঢাকা আসেন। আমার দাদা কোলকাতায় ব্যবসা করতেন। ওখানে তার তিন তালা বাড়ি আছে। সেই বাড়ি আজও আছে। অবশ্য বাড়িটি সরকার দখল করে নিয়েছে। যাই হোক, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক কাম্য, বৈষম্য নয়।

'ভারতবিরোধী' এই শব্দটি শুনলেই আমার রাগ হয়। আজকাল অনেকের ভারতবিরোধিতা করা যেন একটা ফ্যাশন হয়ে দাড়িয়েছে। '৭১ এ আমাদের স্বাধীনতার জন্য ভারত হাত বাড়িয়ে দিয়েছিল- সেটা ভুলে যাওয়া উচিত নয়। ভারতের গুনগান করলে কি জাতি হিসেবে আমরা ছোট হয়ে যাবো? এত হীনম্মন্যতা কেন আমাদের? শত্রু না ভেবে ওদের বন্ধু ভাবতে শিখুন। আমাদের দেশের সাহিত্যিকরা মুক্তিযুদ্ধ নিয়ে দারুন সব লেখা লিখেছেন। (অনেকে যুদ্ধে অংশ গ্রহন না করেও যুদ্ধের গল্প-উপন্যাস লিখেছেন) কিন্তু তারা তাদের লেখায় ৭১ এ ভারতের সেনাবাহিনীর অবদানের কথা খুব সূক্ষ্ম এড়িয়ে গিয়েছেন। হয়তো ভয়ে তারা এ কাজ করেছেন। যদি তাদের ভারতীয় দালাল বলা হয়। জাতি হিসেবে আমরা এত নীচু মনের কেন? যে যতটুকু করে ততটুকু বলা উচিত।

আমরা ভারতীয় কাপড় পরবো, বই পরবো, মুভি দেখব, টিভি সিরিয়াল দেখব, গান শুনবো। আমাদের ছেলে-মেয়েরা ভারতে পড়তে যাবে। বেড়াতে যাবো, চিকিৎসা নিতে যাবো, কিন্তু তারপরও ভারতীয় গরুর হাড্ডি চিবিয়ে খেতে খেতে বলব- শালার ইন্ডিয়া! ভারত দেশ থেকে আমাদের বাঁচতে হবে, ভারত আমাদের শত্রু। ভারতের দালাল গুলো জুটাপেটা করে দেশ থেকে বের করতে হবে। তবে, গত কয়েক বছর ধরে আমাদের দেশ থেকে বহু লোক ভারত ভ্রমনে যাচ্ছে। চিকিৎসা করাতে যাচ্ছে। এমন কি বিয়ে বা ঈদের কেনাকাটা করতেও ভারত যাচ্ছে। আজকাল তো দুই মাস আগে থেকে সব বাস, ট্রেন আর প্লেনের টিকিট বুকিং দেওয়া থাকে।

বর্তমান দেখে বা অতীতকে স্মরণ করে যে কোনো মন্তব্য করা মোটেও সমীচীন হবে না। কিন্তু এটাও বুঝতে হবে যে, নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার জন্য চেষ্টা না করলে স্রষ্টাও সে ব্যক্তির ভাগ্য পরিবর্তন করেন না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামসহ আরও বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে চিঠি প্রদান মারফত ভারতের প্রধানমন্ত্রীকে যে কোনো বিষয়ে শুভেচ্ছা জনানোর জন্য একপ্রকার হুড়োহুড়ি পড়ে যায়। মুখে যাই বলা হোক, বাস্তবে তাদের মূল চাওয়া হলো আত্মকেন্দ্রিক। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই চায় ভারতের বিশেষ আস্থাভাজন হয়ে যাবতীয় রাজনৈতিক সুবিধা আদায় করতে। আমাদের উচিত হবে সুসম্পর্ক নিশ্চিত করা, দাসত্ব নয়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একাজে কতটা সফল হবেন তা প্রশ্নাতীত নয়।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৯ দুপুর ২:০৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×