somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ১৯

২৭ শে মে, ২০১৯ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক সরকারী অফিসে বসে আছি।
বড় স্যার তার পিয়নকে ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে বলছেন, যেখান থেকে পারো ওষুধ গুলো নিয়ে আসো। আমার মেয়ে অসুস্থ। আমি শ্যামলীতে খুঁজেছি, পাইনি। তুমি শাহবাগ যাও। শাহবাগ না পেলে মিডফোর্ড যাবে। পুরো ঢাকা শহর খুঁজে যেখান থেকে পাও ওষুধ নিয়ে আসো। আসতে হবে দুপুর দু’টার আগে। আমি আবার আজ তাড়াতাড়ি বের হবো। পিওন সাথে সাথে তুফানের মতোন বের হয়ে গেলো জ্বী স্যার বলে।

রাতে ভয়ানক স্বপ্ন দেখেছি।
যেদিন রাতেই আমি খারাপ স্বপ্ন দেখি, পরের দিনটা খারাপ যায়। স্বপ্ন দেখে রাতে ঘুমের মধ্যেই ভয় পাই। শরীর কেঁপে উঠে। চোখ মেলে যে তাকাবো সেই সাহসও থাকে না। সকালে ঘুম থেকে উঠে ভাবি, এত ভয় পাওয়ার তো কিছু ছিল না। নিজের কাছেই লজ্জা লাগে। দিনের বেলা হুটহাট করে খাপছাড়াভাবে রাতের স্বপ্ন গুলো মনে পরে। রক্ত, খুন, ভূত, রামদা। স্বপ্নের ব্যাখ্যা আমি নিজেই নিজেকে দেই- মুভি দেখি। মুভিতে মারামারি, কাটাকাটি থাকে। এগুলোই রাতে স্বপ্নে দেখি। সাউথ ইন্ডিয়ান মুভি গুলোতে মারামারি, খুনখারাবি বেশি থাকে। নিজেকে বারবার বলি, মুভি দেখব না, বই পড়বো। অথচ বই পড়া কম হচ্ছে।

ইফতারের আগে আগে বাসায় ফিরলাম।
বাসায় ফিরে দেখি মা আর সুরভি ছাড়া কেউ নাই। সবাই ইফতার পার্টিতে গিয়েছে। আমি মার ঘরে বসলাম। মা নীচ তালায় থাকে। আমি থাকি ছয় তলায়। মার শরীরটা আজ কিছু দিন ধরে ভালো নেই। ইফতারীর ঠিক আগ মুহুর্তে মা খুব অসুস্থ হয়ে পড়লো। বাইরে তখন বাতাস ছেড়েছে বাতাস, সাথে বৃষ্টি। বিদ্যুত গেলো চলে। মার জ্বর ১০৩ এর বেশি। সে আবোল তাবোল বকছে। অবশ্য আমি ১০৩ জ্বর নিয়ে স্বাভাবিক থাকতে পারি। সুরভি মার মাথায় পানি দিচ্ছে। অবস্থা বেশি সুবিধার না। তাই আমি দৌড়ে গেলাম বাড়ির কাছের হাসপাতালে। তখনও মানূষজন ইফতারী করছে। হাসপাতালের লোক বলল, আজ শুক্রবার। ইমার্জেন্সীতে একজন ডাক্তার’ই আছেন। কাজেই ডাক্তার সাহেব বাসায় যেতে পারবো না।

আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় ফিরলাম।
মা প্রায় বেহুশ অবস্থা। মেয়েকে (পরীকে) নিয়ে আমি বাসায় থাকলাম। সুরভি মাকে নিয়ে হাসপাতাল গেল। বাড়ির কাছেই হাসপাতাল। হেঁটে গেলেও চার মিনিট লাগে। হাসপাতাল যেতে যেতেই মা সুরভি ভিজে একাকার। আমি আর পরী অন্ধকারে মন খারাপ করে বসে আছি। মায়ের এই অবস্থাতে আজ ইফতার করা হয়নি। সুরভি হাসপাতাল থেকে ফোন করলো। ইমার্জেন্সীতে আরও চারজন রোগী আছে। তারপর মাকে দেখবে ডাক্তার। মেয়েকে বললাম, তুমি থাকো বাসায়, আমি তোমার দিদাকে দেখে আসি। মেয়ে বলল- না, আমি একা থাকতে পারবো না। কারেন্টও নেই। আমি তোমার সাথেই যাবো।

মেয়েকে নিয়েই ভিজতে ভিজতে হাসপাতালে গেলাম।
অথচ আমাদের বাসায় কম করে হলেও দশটা ছাতা আছে। গিয়ে দেখি মা সুরভির কাঁধে মাথা রেখে শুয়ে আছে। ইমার্জেন্সীতে যে ক’জন রোগী আছে সবার’ই ভয়াবহ অবস্থা। কাউকে যে অনুরোধ করবো, আগে ডাক্তার আমার মাকে দেখুক। তা বলা যায় না, সব গুলো রোগীর’ই ভয়াবহ অবস্থা। এর মধ্যে একজন আসছেন শরীয়তপুর থেকে। রোগীকে যিনি শরীয়তপুর থেকে নিয়ে আসছেন তার সাথে অনেকক্ষন কথা হলো। তার এক ছেলে, এক মেয়ে। মেয়েকে সাথে করে নিয়ে আসছেন। এই মেয়ে বড় হয়ে ডাক্তার হবে। ছেলে মাদরাসায় পড়ে। ছেলের হাতের লেখা আবার অনেক সুন্দর। একটা কাগজে আমাকে হাতের লেখাও দেখালেন ভদ্র মহিলা।

যাই হোক, মাকে নিয়ে বাসায় ফিরলাম।
এবং হাসপাতাল থেকে বাসায় ফেরার আগে ভদ্রমহিলাকে কথা দিতে হয়েছে- তাদের শরীয়তপুরের বাড়িতে অবশ্যই বেড়াতে যাবো। উনাদের বাড়ির পেছনে বিশাল এক দীঘি আছে। সেই দীঘির পানি কঠিন টলটলা আর খেতে ভীষন মিষ্টি। যাই হোক, তবে এবার আমার ভাগ্য ভালো, মা সন্ধ্যায় অসুস্থ হয়েছেন। এর আগে যতবার মা অসুস্থ হয়েছেন তখন রাত তিনটা। এই রাত তিনটায় একা মাকে নিয়ে হাসপালাতে যেতে হয়েছে আমাকেই। ঘটনা চক্রে তখন আমার কোনো ভাইরা সেদিন বাসায় থাকে না। অসংখ্যবার রাত তিনটায় আমি একা মাকে নিয়ে হাসপাতালে গিয়েছি। রিকশা নাই, সিএনজি নাই। ভয়াবহ অবস্থা।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৯ রাত ৯:৫১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×