
১। মানুষের প্রতি মানুষের ভালোবাসা'ই পারে সকল সমস্যার সমাধান করে দিতে। সম্পূর্ণ অপরিচিত একজন মানুষের প্রতি অন্য একজন অপরিচিত মানুষের ভালোবাসা দেখলে আনন্দে চোখ ভিজে উঠে। নিররোধ মানুষ বুঝে না- মানুষের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে- ভালোবাসা। ভালোবাসার কাছে দুনিয়ার সবচেয়ে দুষ্টলোকও একদিন হার মানে। আর দুনিয়ার সবচেয়ে সস্তা ভালোবাসা হচ্ছে- এযুগের ছেলে-মেয়েদের ভালোবাসা।
২। রাস্তায় বের হলেন গাড়ি নিয়ে।
সুন্দর একটি মেয়ে লিফট চাইল, দিলেন লিফট। হটাৎ মেয়েটি গেল অসুস্থ হয়ে। নিয়ে গেলেন হাসপাতালে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বললেন, "মোবারক হোক, আপনি বাবা হতে চলেছেন" শুরু হল টেনশন। টাশকি খেয়ে বললেন, আমি উনার স্বামী নই। কিন্তু মেয়েটি জোর দিয়ে বলতে লাগলো, আপনি তার স্বামী। টেনশন বাড়তে লাগল। পুলিশ আসল এবং আপনার মেডিকেল চেক-আপ হল। রিপোর্ট আসল, আপনি কোনদিন বাবা হতে পারবেন না। নেও বাবা, টেনশন গেল বেড়ে। হাফ ছেড়ে বেচে হাসপাতালের বাইরে এসে চিন্তা করতে লাগলেন.… ঘরে দুই বাচ্চা, তাহলে এই গুলো কার?
৩। ঢাকা শহরে ফুটপাতে সর্বরোগের ঔষুধ পাওয়া যায়! দশ টাকার বিনিময়ে ক্যান্সার থেকে বাত সব নিমিষেই সমাধান। আর যৌন রোগ নিয়ে তো কথাই নেই। চারপাশে ঘিরে থাকা আগ্রহী জনতা ওষুধ বিক্রেতার কথা খুব মন দিয়ে শুনছে। এক আকাশ আগ্রহ নিয়ে আমি ওষুধ বিক্রেতার কথা শুনি। মুগ্ধ হই ! আশ্চর্য হই! এই আধুনিক যুগে এসেও মানুষ ফুটপাত থেকে ওষুধ কিনে। সিটি করপোরেশন ফুটপাতের দোকান গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন? প্রতিদিন কত মানুষ ঠকছে। প্রতারনার স্বীকার হচ্ছে।
৪। সবুজ রঙটি অনেক বেশি সহনশক্তি এবং আশার অর্থ বহন করে থাকে। যারা সবুজ রঙটি পছন্দ করেন তারা অনেক বেশি সাধারণ জীবন যাপনে আগ্রহী থাকেন। তারা সবার কথা চিন্তা করতে পছন্দ করেন। তারা অনেক ধৈর্যশীল এবং দায়িত্বপরায়ণ হয়ে থাকেন। সমস্যা হলো তারা অনেক বেশি আদর্শ থাকেন ফলে মাঝে মাঝে নিজের নীতিতে এতো বেশি অটল থাকেন যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
৫। আমি মুগ্ধ হই, অবাক হই। মানুষের হাজারো সীমাবদ্ধতার মাঝেও তার সৃষ্টিশীলতার বিশালত্ব আমাকে অবাক করে, বিস্মিত করে, আশাবাদী করে। তাই চারপাশের হাজারো খারাপ লাগা অনুভূতির মধ্যেও অসাধারণ ভালো লাগার কিছু অনুভূতি আমাকে প্রবলভাবে আবার জীবনে ফিরিয়ে আনে।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৯ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



