somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী - ২৪

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ ভরা মেঘ।
মেঘ থাকার'ই কথা। এটা বর্ষাকাল। সারাদিন বৃষ্টি তো হবেই। এক আধদিন এরকম বৃষ্টির দিন একেবারে মন্দ লাগে না। কোনো কাজ নেই, তবু খুব ভোরে ঘুম ভেঙ্গেছে। ইচ্ছা ছিল অনেক বেলা পর্যন্ত ঘুমাবো। কিন্তু ঘুম হলো না। অথচ গতকাল অনেক রাতে ঘুমিয়েছি। পর-পর দু'টা মুভি দেখেছি। সকালে জম্পেশ নাস্তা করলাম। সুরভি আজ আফগানি পরোটা বানিয়েছে। সাথে গরুর মাংস, ডিম পোজ, আলু ভাজি এবং হালুয়া। সব শেষে চা। মগ ভর্তি চা। সবশেষ করে বসলাম আজকের দৈনিক পত্রিকা গুলো নিয়ে। বাসায় সব পত্রিকা রাখা হয় না। একটা পত্রিকা রাখা হয়। আমি হকারকে ফোণ করে বললাম, আজকের সব গুলো দৈনিক পত্রিকা দিয়ে যেতে। কোনো কাজ নেই। তাই সারাদিন আজ পত্রিকা পড়ে কাটাবো। সুরভিকে বলেছি, আজ দুপুরে খিচুরি আর গরুর মাংস রান্না করতে। আর ফ্রিজে ইলিশ মাছ থাকলে যেন ইলিশ মাছ ভাজা হয়।

পত্রিকাতে প্রথম নিউজ পলাম ''ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১১, নগরবাসী অসহায়''। আসলে ঢাকা শহরের মানুষ গুলো খুব বেশি অসহায়। সিটি করপোরেশন যদি তাদের যথাযথ দায়িত্ব পালন করতো তাহলে ডেংগু রোগীর সংখ্যা অনেক কম হতো। হাসপাতাল গুলোতে ভর্তি ডেংগু রোগী। ক'দিন আগে আমার মেয়েটার ডেংগু হলো। কি কষ্ট যে হলো মেয়েটার! হাসপাতালে ভর্তি করাতে হলো। সামান্য বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ এলাকা ডুবে যায়।'' ঢাকা শহরের অবস্থা ভয়াবহ খারাপ। সামান্য বৃষ্টিতে রাস্তা ডুবে যায়। যাতায়াত করতে খুব কষ্ট। দশ বছর আগেও সামান্য বৃষ্টিতে রাস্তা ডুবে যেত, আজও ডুবে যায়। তাহলে সরকার এই দশ বছরে করলো কি? অথচ দেশ উন্নয়নের মহাসড়কে।

''দক্ষিন কোরিয়ার প্রধানমন্ত্রী আজ ঢাকায় আসবেন।'' দক্ষিন কোরিয়ার প্রধানমন্ত্রীর নাম লি নাক-ইয়োন। এই নামের অর্থ কি কে জানে! ''পদ্মা সেতু মাথা নেওয়ার গুজবে গ্রেফতার চার।'' গুজব যারা ছড়ায় তাদের শাস্তি হওয়া উচিত। আর গুজব যারা বিশ্বাস করে তারা নির্বোধ। তাদেরও শাস্তি হওয়া উচিত। ''এরশাদের লিভার কাজ করছে না।'' দুই একদিনের মধ্যে এরশাদ পরপারে চলে যাবে। আহারে! মাশরাফি শ্রীলংকা যাচ্ছেন। যাক ঘুরে আসুক। আমার কি! পত্রিকা না পড়লে জানতাম না, পাকা লটকন এখন বাজারে। লটকন আমি খাই না। সুরভি নিশ্চয় খায়। প্ললী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ২৯ রকমের দূর্নীতি। এই নিউজটা খুব মন দিয়ে পড়লাম। আসলে সরকারী প্রতিটা প্রতিষ্ঠানেই দূর্নীতি হয়। লাগবেন বাজি?

প্রধানমন্ত্রীর চীন সফরে, খুলেছে দুয়ার। ভাবছি চীনে চলে যাবো। আর কতদিন বেকার থাকবো। বাইরে বৃষ্টি হচ্ছে। আমি একের পর নিউজ পড়ে যাচ্ছি। চমৎকার আবহাওয়া। সুরভি আরেক মগ চা দিয়ে গেল। চা-টা চমৎকার হয়েছে। এই রকম চা এক বসায় দশ মগ খেলেও বিরক্ত লাগবে না। মাদারীপুরে চাঁদা না পেয়ে ওসির মেজাজ গরম। হোটেল মালিককে মারধর। রিপোর্টার খুব রসকস দিয়ে নিউজটা করেছে। আমি হাসতে হাসতে শেষ। খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে।- আমীর খসরু। আমীর খসরুর কাছে আমার আরো অনেক কিছু জানতে ইচ্ছা করে। আবদুল গাফফার চৌধুরী বলেছেন, মানুষের মতো নদীরও প্রান আছে। পুরো লেখাটা খুব মন দিয়ে পড়লাম। ভালো লিখেছেন।

মুন্সীগঞ্জে ১০০ টাকায় চাকরি পেলেন ২২৬ জন। পুলিশ কনস্টেবল। চমৎকার নিউজ। গ্রেট নিউজ। আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। হিজড়ার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। প্রচন্ড দুঃখজনক নিউজ। পুরো নিউজটা পড়ে খুব মন খারাপ হয়েছে। ঝালকাঠিতে নিম্ম মানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ। আসলে শুধু ঝালকাঠি না সমস্ত বাংলাদেশেই সস্তা সামগ্রী দিয়েই সড়ক নির্মান হয়। এই জন্যই সমস্ত ঠিকাদাররা খুব অল্প সময়ে অনেক টাকার মালিক হয়ে যায়। এবার রমজানে দেশের পশু দিয়েই পুরো দেশের কোরবানী হয়ে যাবে। আমার মনে হয়- এই নিউজটা সত্য নয়। ইন্ডিয়ান গরু অবশ্যই আসবে। চীনে বন্যায় ৬১ জনের প্রানহানি। আমাদের দেশ তাহলে অনেক উন্নত। চারিদিকে এত বন্যা কিন্তু আল্লাহর রহমতে এখনও ৬১ জন মরে নি। যদিও অসংখ্য ঘর বাড়ি তলিয়ে গেছে। কেউ কেউ আছে খোলা আকাশের নিচে।

সর্বশক্তি দিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হবেঃ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী একখান ভালো কথা বলেছেন। উনি এই কথা না বললে পুরো দেশ ডুবে যেত। পাইকগাছায় কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। প্রাকিতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এখন চলছে বর্ষাকাল। গাছ লাগাবার উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী সবাইকে গাছ লাগাতে বলেছেন। কমপক্ষে তিনটা গাছ। অবশ্য আমি গাছ লাগাতে পারবো না। আমার কোনো জায়গা জমি নেই। তবে ছাদে টব আর ড্রামে গাছ লাগিয়েছি। দেড়শ' ইয়াবা ব্যবসায়ীর সম্পদের খোঁজে দুদক। আচ্ছা, গত ১১ বছরে আওয়ামীলীগ ক্ষমতায়। এতদিন ধরে যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যে থেকে কেউ কি দূর্নীতি করে নি? তাদের বিরুদ্ধে দুদক কি ব্যবস্থা নিবে? ট্রাম্প খুব মজার কথা বলেছেন, হার্টের মধ্যে কিডনি থাকে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১২:০৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ব্লু মার্লিন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৭



ইনানী বিচের এক কোণে নির্জন কটেজে বসে ৪৪ বছর বয়সী রসায়নের প্রফেসর রেহান আশরাফ যখন তার ডায়েরির পাতায় মার্সিডিজ S-Class গাড়ির এসি সিস্টেমের ড্রয়িং করছিলেন, তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

×