somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এরশাদ এর মৃত্যু নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। এরশাদের মৃত্যু নিয়ে কান্নাকাটির আগে জেনে রাখুন- ১৯৮৭ সালে নূর হোসেন নামক এক যুবক গায়ে পিঠে 'গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক' লিখে দাপিয়ে বেড়াচ্ছিল ঢাকার রাজপথ।

২। মৃত্যুর পর কোন মানুষের অতীত নিয়ে তামাশা করা উচিৎ না মানুষ হয়ে যদি আমাদের মাঝে মনুষ্যেত্বই না থাকে তাহলে আমরা কিসের মানুষ..!

৩। দুঃখ নাই স্বৈরাচার এরশাদ চলে গেছেন...দেশ বা জাতীর কোনো ক্ষতি নাই।

৪। এরশাদের তৈরি 'পথশিশু' নামটি এখনো মনে আছে, আর '৮৮-এর বন্যায় তাঁর লিখিত গান - 'আজকের চেষ্টা আমার' - গানটি নিয়ে আমরা ব্যাপক ব্যঙ্গ করতাম। আমরা যখন কলেজে, তখন শুরু হল '৯০-এর গণ আন্দোলন।

৫। ট্রল করার আগে চিন্তা করে দেখেন, তাঁর শাসনামলই ছিল এদেশের উন্নয়নের স্বর্ণযুগ।

৬। এরশাদের অনেক দোষের মধ্যে একটা গুণও ছিলো। তিনি তুলনামুলক সহনশীল ছিলেন।

৭। সর্বপরি এরশাদ সাহেব ভাল মানুষ ছিলেন - বাংলাদেশের উন্নয়ন এর রুপকার ছিলেন এরশাদ - তাকে জান্নাত দান করুক আল্লাহ

৮। এত দুঃখ করার কি আছে! ভরপুর বাঁচছে, বোনাস টাইম বাঁচছে এমনকি স্বাভাবিক মৃত্যু পাইছে! শুধু মাত্র ঢাবি ক্যাম্পাসের দোয়েল চত্তর থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত আসলেই নির্মমতার যে ইতিহাস দেখা যাবে সেটার রচয়িতা আর কেউ না! জিরো পয়েন্টে নিহত নূর হোসেনের কথা আর না বলি! তার যথেষ্ট অপমান ইতোমধ্যেই হয়েছে!
শুধু মৃতের নাকি অসম্মান করতে হয় না! তাই নামটা নিলাম না!

৯। এরশাদের বিরুদ্ধে নব্বইয়ের যে আন্দোলন হয়েছিল সেটা শুধু শহরকেন্দ্রিক কিছু মুষ্টিমেয় মানুষের দ্বারাই হয়েছিল গ্রামে গঞ্জে মাঠে-ঘাটে কোথাও এরশাদের বিরুদ্ধে কোন আন্দোলন হয় নাই । রাজধানী কেন্দ্রিক আন্দোলন এরশাদের পতন হয়েছে দুটি ক্ষমতা লোভী নারীর যাঁতাকলে পিষ্ট হয়েছে এরশাদ।

১০। কবি, খুনি ও স্বৈরাচার এরশাদের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি...

১১। স্বৈরাচার শব্দটা শুধু এরশাদের বেলায়,জিয়ার বেলায় নয় কেন!

১২। তিনি কবি ছিলেন। বিভিন্ন মসজিদে নামাজ পড়ে স্বপ্নের কথা বলতেন। তার আগে আবহাওয়ার সংবাদ অবশ্যই নিয়ে নিতেন। তিনি প্রেমিক ছিলেন। শুধু দুলাভাই বলে তার কাছ থেকে অনেক কিছুই আদায় করা সম্ভব ছিলো। একজন মহান অভিনেতাও ছিলেন বটে।

১৩। এরশাদের মৃত্যু নিয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী আহমেদ বলেছেন, ‘আমরা এখন আমাদের নেত্রীর মুক্তি দিয়ে ব্যস্ত। অন্য কিছু নিয়ে ভাবনার সময় এখন নেই।’

১৪। মরে গেলেই মানুষের দোষ মাফ হয়ে যায় না!!

১৫। চল্লিশ বছর দেশের রাজনীতি ঘুরপাক খেয়েছে যে ৩ জনকে ঘিরে তাদের একজন চলে গেলেন।

১৬। আমি এরশাদকে ঘৃনা করি ।তার জন্য (এরশাদ ভেকেশন) জীবন থেকে আমাদের ৩/৪ বছর অপচয় হয়েছে ।দূর্বৃত্তায়ন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ।তার স্বাভাবিক মৃত্যু আমি চাইনি ।আমাদের নষ্ট -ক্ষমতালোভী রাজনীতির জন্য সে শাস্তি পায়নি -জামাই আদর পেয়েছে ।ক্ষমতার রাজনীতি তাকে ক্ষমা করলেও নূর হোসেনদের আত্মা আর ইতিহাস তাকে ক্ষমা করবেনা।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ব্লু মার্লিন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৭



ইনানী বিচের এক কোণে নির্জন কটেজে বসে ৪৪ বছর বয়সী রসায়নের প্রফেসর রেহান আশরাফ যখন তার ডায়েরির পাতায় মার্সিডিজ S-Class গাড়ির এসি সিস্টেমের ড্রয়িং করছিলেন, তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

×