
ঢাকা শহরে যদি জ্যাম না থাকতো।
পরিবহন সমস্যা না থাকতো। ছিনতাইকারী না থাকতো। ফুটপাত হকার মুক্ত থাকতো। বাজারে নকল পণ্য বিক্রি না হতো। যদি সরকারী হাসপাতালে দালাল না থাকতো, রাজনীতিবিদরা যদি নির্বোধ না হতো। কেউ দূর্নীতি না করতো। দেশে বেকার না থাকতো। ক্ষমতাবানদের ছত্রছায়ায় থাকা লোকজন যদি হঠাত ধনী না হতো, তাহলে এদেশটা সোনার দেশ হতো। অল্প কিছু সমস্যা দূর করতে পারলেই ঢাকা শহর সহ পুরো দেশটাই বদলে যেত। আমার বিশ্বাস করতে ভালো লাগে একদিন এই শহর অনেক সুন্দর হবে। শহর সুন্দর রাখা খুব কঠিন কিছু না। স্বচ্ছতা আর তীব্র ইচ্ছাশক্তি থাকলে সম্ভব। আমাদের শহর তাই আমাদের সবাইকে মিলে এই শহর সুন্দর করতে হবে। সিটি কর্পোরেশনের অল্প কিছু লোক দিয়ে সম্ভব না।
১।

খুব মন দিয়ে লোকটি দেয়ালে লাগানো পোস্টার ছিড়ছে। এই কাজ সে প্রায়ই করে। আমি অনেক বার দেখেছি। লোকটি মানসিক রোগী।
২।

ছবিটা বহু বছর আগের তোলা। এখন এ জায়গাটি বদলে গেছে। বলেন তো কোথায়? একসময় এখানে কত যে আড্ডা দিয়েছি।
৩।

এ জায়গাটি কোথায় বলুন? একটু সহজ করে দেই? না, থাক দিব না।
৪।

তিন শ' ফিট। বেশ কিছু মিষ্টির দোকান আছে এখানে। মিষ্টি গুলো খেতে মোটেও মজা না।
৫।

মাঝে মাঝে এমনিই ক্লিক করি। আমার জীবনে এমনি ক্লিক করা ছবির সংখ্যা অনেক বেশি।
৬।

ব্যাংক মেলা। বাংলা একাডেমি।
৭।

একটা বেসরকারী ইউনিভার্সিটিতে পিঠা উৎসব।
৮।

ভিক্ষাবৃত্তি ভালো নয়।
৯।

হাতির ঝিল।
১০।

কবে যে জঞ্জাল পরিস্কার হবে?
১১।

ফার্মগেট, খামার বাড়ি। প্রতিদিন ভোরে ফুলের হাঁট বসে।
১২।

ফুটপাতে একটি খাবারের দোকান। সিটি করপোরেশনের উচিত এ সমস্ত খাবার পরীক্ষা করা।
১৩।

সোহরাওয়ার্দী উদ্যান।
১৪।

কাজের খোঁজে।
১৫।

এই শহরের একটি কাক।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



