somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১০১

১৮ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। বাংলাদেশ গর্ব করতে পারে এমন একজন লেখক হচ্ছেন- হুমায়ূন আহমেদ। হুমায়ুন আহমেদ এর মৃত্যুর কথা মনে পড়লেই কোত্থেকে যেন এতগুলো কষ্ট এসে জমে বুকে। আমার সবচেয়ে প্রিয় লেখক, প্রিয় ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদ। হয়তো আজীবন লিখলেও উনার সম্পর্কে আমার সব অনুভূতি বোঝাতে পারব না। কোনোদিন না।

২। আমাদের দেশে একজন বীর পুরুষ ছিলেন, উনার নাম ঈসা খাঁ। মোগল সম্রাটদের মধ্যে সব চাইতে কির্তীমান বলে যাকে ধরা হয় সেই জালালউদ্দীন আকবর বশ্যতা স্বীকার করে খাঁজনা দিতে আদেশ দিলেন ঈসা খাঁ-কে। বরাবরই স্বাধীনচেতা বাংলার নেতা ঈসা খাঁ সেই আদেশে সাড়া তো দিলেনই না উল্টা যুদ্ধ ঘোষণা বসলেন। ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন সম্রাট আকবর।...

বাংলার নেতাকে শায়েস্তা করার জন্য আকবর পাঠালেন তার সর্বাধিক বিশ্বাসভাজন রাজপুত সেনাপতি মান সিংহকে। বাংলার মানুষও লেজ গুটিয়ে পালানোর নয়, বীরের বেশে অস্ত্র ধারণ করে প্রতিরোধ গড়ে তুললো ঈসা খাঁ-র নেতৃত্বে।...
শেষে তারা দুইজন আর যুদ্ধ করেন নি। দু'জন মিলে আপোষ করে ফেলেন।

সত্যিই বীর সেইই যে নিরস্ত্র, অসহায়, দুর্বলের বিরুদ্ধে অস্ত্র ধরে না। আর কাপুরুষ সেইই যে সুযোগ পেলেই নিরস্ত্র, অসহায়, দুর্বলের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে।

৩। সে অনেকদিন আগের কথা, এক দেশে বাস করত এক রসায়নবিদ। সে ছিল অসম্ভব সুন্দর। সে এতটাই সুন্দর ছিল যে, তার সৌন্দর্য দেখতে আকাশের পরীরা নেমে আসতো পৃথিবীতে। সে যখন স্নান করত নদীতে- মৎস্য কুমারীরা তার চারপাশে খেলা করত আর তাকে ছুঁয়ে ধন্য হত। শুধু রসায়নশাস্ত্রে নয়, তলোয়ার বিদ্যাতেও তার পারদর্শিতা ছিল। দেশ বিদেশের সুন্দরী রাজকুমারীরা প্রস্তাব পাঠাত তাকে বিয়ে করার জন্য। তবে সব প্রস্তাবই ফেরত যেত, কেননা রসায়নবিদের এসব দিকে খেয়াল নেই। সে তার গবেষণা নিয়েই ব্যস্ত থাকত রাত-দিন।

৪। ঢাকায় প্রচুর ডেংগু রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতাল ভর্তি ডেংগু রোগী। আমার ছোট ভাইয়ের স্ত্রীর ডেংগু হয়েছে। চারটা হাসপাতাল ঘুরে কেবিন পাওয়া গেল না। এমন কি ওয়ার্ডও খালি নেই। হাসপাতাল ভর্তি ডেংগু রোগী। ভয়াবহ অবস্থা। প্রিয় ব্লগাররা সাবধান থাকবেন। ডেংগু খুব খারাপ জ্বর। এদিকে বহু গ্রাম পানিতে ঢুবে গেছে। টিভিতে দেখি, খবরের কাগজে পড়ি, আর আফসোস করি। মানূষের সীমাহীন কষ্ট। প্রতি বছর একই চিত্র। নদী ভাঙ্গন কি স্থায়ীভাবে সমাধান করা যায় না? দেশ স্বাধীন হয়েছে কত বছর হয়ে গেল কিন্তু আজও কেন নদী ভাঙ্গন স্থায়ীভাবে রোধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ব্লু মার্লিন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৭



ইনানী বিচের এক কোণে নির্জন কটেজে বসে ৪৪ বছর বয়সী রসায়নের প্রফেসর রেহান আশরাফ যখন তার ডায়েরির পাতায় মার্সিডিজ S-Class গাড়ির এসি সিস্টেমের ড্রয়িং করছিলেন, তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

×