somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১০২

২২ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। দোকানে এক টাকায় একটি চকলেট বিক্রিহয়, প্রতি তিনটি খালি প্যাকেট এর জন্য একটি চকলেট ফ্রী!
যদি আপনার কাছে পনের টাকা থাকে তবে সব মিলিয়ে আপনি মোট কয়টি চকলেট পাবেন..???

২। তখন সোনিয়া ছিল বড়লোকের বখে যাওয়া সুন্দরী মেয়ে। রাস্তায় দাড়িয়ে আমার সাথে চা খেত, স্লেযিং করতো, রাজনীতি করতো, খুব আড্ডা দিতে পছন্দ করতো এবং আমার জীবনে দেখা প্রথম সিগারেট খাওয়া মেয়ে ।
৪ বছর আগের সোনিয়ার সাথে এখন সোনিয়ার আকাশ পাতাল তফাত, ও এখন আইনের ছাত্রী, দিনরাত বই নিয়ে পড়ে থাকে, নামাজ পড়ে ।

৩। দারিদ্র্যের হার কমে আসছে সরকার পরিসংখ্যান দিয়েই এমন দাবি করছে।সাধারণ খেটে খাওয়া মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের সাথে চলতে গিয়ে রীতিমতো হাফিয়ে উঠেছে।বাংলাদেশে প্রতি এক হাজার শিশুর মধ্যে ৫৪ জন অপুষ্টিতে মারা যায়।

৪। আজকাল চাকরী এবং ব্যবসা করলে- দিন আনি দিন খাই টাইপ অবস্থা হয়।কিন্তু রাজনীতি করলে গাড়ি-বাড়ি, কোটি কোটি টাকা করা কোনো ব্যাপার না। ছাত্ররাজনীতি করলেও- চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। আর একবার এইভাবে প্রচুর টাকা করতে পারলে- মানুষ ভুলে যায় যে এই টাকা অসৎ ভাবে উপার্জন করা।তখন সবাই জ্বী জ্বী করতে থাকে।

৫। একজন ওয়েস্টার্ন লেখকের নাম লুই লামুর। তিনি একজন বিশ্ববিখ্যাত লেখক। জীবনে তিনি উপন্যাস লিখেছিলেন ৩৫০টি। পুরস্কার পেয়েছেন অসংখ্য। তার লেখা অনুকরণ করে বাংলাদেশে সৃষ্টি হয়েছে ওয়েস্টার্ন সিরিজ। নানা ভাষায় তার লেখা অনূদিত হয়েছে। শুনবেন তার প্রথম জীবনের কাহিনী? তার প্রথম উপন্যাস তিনশো প্রকাশক ফিরিয়ে দিয়েছিলেন। আমরা হলে লেখালেখি অনেক আগেই ছেড়ে দিতাম। কিন্তু তিনি তা করেননি। নিজ লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তাই তিনি সফল হয়েছিলেন।

৬। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাদের প্রতি অসন্তোষ পুষে রেখো না। কারন শুধু মাত্র তোমার মা এবং বাবা ছাড়া তোমার প্রতি সুবিচার আর কেউ করবে না। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে, সে সব সময়ই তোমার সাথে ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে বন্ধু ভেবো না।
সব সময় মাথায় রাখো- এই দুনিয়াতে বেশির ভাগ মানুষ'ই দুষ্ট।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০১
৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

×