somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সাধারন মানুষ বলতে চায়

১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ খুব ভোরে ঘুম ভেঙ্গে গেছে।
অথচ ভেবে রেখেছিলাম দুপুর পর্যন্ত ঘুমাবো। সুরভি গভীর ঘুমে। আমি আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলাম। বাজার করবো। চা খাবো। কিছুক্ষন হেঁটে বেড়াবো। ফ্রীজে দুই তিন পোটলা গরুর মাংস আছে। আর কিছুই নাই। সবজি কিনতে হবে। একটা বড় ইলিশ মাছ কেনার ইচ্ছা আছে। ইলিশ মাছের যা দাম! এক হাজার টাকার কমে ইলিশ মাছ আজকাল পাওয়াই যায় না। মোবাইল নিলাম না। সুন্দর সকাল। আকাশে মেঘ আছে। বেশ ঠান্ডা বাতাস আছে।

বেশ কিছু হুজুর রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে।
একজন হুজুর বললেন, আজ কাস্মীরের যে অবস্থা, হয়তো কিছুদিন পরে আসতে পারে আমাদের পালা। সকল শক্তি নিয়ে এখন থেকেই আমাদের আন্তর্জাতিক সম্পর্ক শক্ত করতে হবে। নানান মানূষের নানান রকম কথা বার্তা। নানান রকম চিন্তা ভাবনা। হুজুরদের আলাপ অন্য দিকে মোড় নিয়েছে। সাদা দাড়িওয়ালা এক হুজুর বললেন, ভারতেও অনেক অঞ্চলে শত শত বছর ধরে একটা পেশা চালু আছে, সাধারণত মেয়েরা এই পেশায় থাকেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিশেষ করে শেষকৃত্যের অনুষ্ঠান মহিমান্বিত করতে, অর্থের বিনিময়ে সময় ধরে কেঁদেকেটে দিয়ে যান। সাদা দাড়িওয়ালার সাথে তাল মিলিয়ে আরেক হুজুর বললেন, এ পেশা পুরনো। অনেক দেশে আছে। ইন্ডিয়ায় সিনেমা হয়েছে রুদালি নামে। ডিম্পল কাপাডিয়ার অসাধারণ অভিনয় সেখানে। তবে এসব কথা নয়। কথা হলো, আমরা এখন এত ব্যস্ত, পেশাটা আমাদের দেশে শুরু হচ্ছে না কেন!

রাস্তা ঝাড়ি দিচ্ছেন তিনজন মহিলা। কাজের ফাঁকে ফাঁকে তারা গল্প করছেন, জ্বর ছেড়ে যাওয়ার পরের সময় বেশি গুরুত্বপূর্ণ ডেঙ্গু রোগির জন্য। আরেকজন মোটা করে মহিলা বললেন, আর কতো সইতে হবে আমাদেরকে এই ডেঙ্গুর আতংক আর ভোগান্তি! প্রতিদিন কাছের মানুষেরাই আক্রান্ত হচ্ছে। আজও হলিফ্যামিলিতে দেখে এলাম একজন সহকর্মীকে। সত্যি আর নেয়া যাচ্ছেনা। বিশেষত শিশুদের কষ্ট। তোমাদের বাড়ির বাচ্চা দুজন কেমন আছে? আমার সামনে দুজন হাঁটতে হাঁটতে গল্প করছেন, তাদের একজন হাসতে হাসতে বললেন, খালেদা জিয়া এবার ১৫ই আগষ্টে ওনার জন্মদিন পালন করবেন না। তাহলে আমরা শিখলাম,- জেলখানা আসলেই একটা সংশোধনাগার।

কমলাপুরের কাছাকাছি গিয়ে একটা চায়ের দোকান খোলা পেলাম।
সেখানে অনেকেই দাঁড়িয়ে চা খাচ্ছেন। গল্প করছেন। একজন কালো মতো লোক বললেন, মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায়না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যে কোন জঘন্য কাজ করতে পারে। আমি জানি, এটা ওই কালো লোকটার কথা নয়। এটা নোবেল বিজয়ী উইলিবান্ট এর কথা। চায়ের চুমুক দিতে দিতে আরেকজন বললেন, অল্প কয়েকজন বিশ্বাস ঘাতক দিয়ে বাঙালীদের বিচার করা যাবে না। ভাষা আন্দোলন , মহান মুক্তিযুদ্ধ এই সব বিশ্বের কোন জাতী করেছে!বাঙালী জাতীকে অপমান করে দেওয়া বক্তব্য অগ্রহন যোগ্য। যতোদিন এই দেশ থাকবে, এই জাতি থাকবে ততো দিন বঙ্গবন্ধু থাকবেন আমাদের চিন্তা চেতনা এবং ভালো বাসায়।

ইলিশ মাছ কেনা হলো না।
খুব বেশী দাম। আলু, পুঁই শাক আর কাঁচা মরিচ নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি সুরভি ঘুমাচ্ছে। ঘুমাক। আমি ছাদে গেলাম। গাছের যন্ত নেওয়া হয়নি গত কয়েকদিন। হায় হায়! পেয়ারা গাছে অনেক গুলো পেয়ারা ছিল। বেশ বড় বড়। একটা পেয়ারাও নেই। কে নিলো পেয়ারা গুলো? ব্যাড লাক।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×