
১। আকাশে ওড়ার সময় একটি কবুতরের সঙ্গে একটি কাকের দেখা হল।
কবুতর কাককে জিজ্ঞেস করল: ‘তুমি কোথায় যাচ্ছ?’
কাক বলল: ‘আসলে আমি কোথাও যেতে চাই না। কিন্তু কেউ আমার কণ্ঠ পছন্দ করে না। তাই সবার কাছ থেকে দূরে কোথাও চলে যাচ্ছি।’ কবুতর বলল: ‘তোমার প্রচেষ্টা ব্যর্থ হবে। কারণ, তুমি যেখানেই যাও সেখানেই কেউ না কেউ থাকবে এবং তোমার কণ্ঠস্বরও পরিবর্তিত হবে না।’
২। ভালবাসা বড়ই আজব!! যদি ছেলেটি বোঝে তাহলে মেয়েটি বুঝবে না। আবার যদি মেয়েটি বোঝে তাহলে হয়তো ছেলেটি বুঝবে না। কিন্তু যখন দুজনই বোঝে, তখন আর এই পৃথিবী বুঝতে চায় না!
৩। যখন তুমি কোনো বড় জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি বড় হয়ে যাবে; আবার যখন তুমি কোনো ছোট জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি ছোট হয়ে যাবে। তাই বলি, মানুষের মন ছোট-বড় হয় না, ছোট-বড় হয় তার চিন্তা।
৪। মানুষের জীবনে জ্ঞান বা ভালো পরামর্শ হলো মূল্যবান পাথরের মতো। এ-জিনিস যতো বেশি সম্ভব সংগ্রহ করা উচিত। জ্ঞান যত বেশি হবে, মানুষ ততো আলোকিত হবে, হবে মনের দিক দিয়ে ধনী। অবশ্য জ্ঞানের পিপাসা কখনো মেটে না। আফসোস থেকেই যায়। কিন্তু যতোটা সম্ভব জ্ঞান অর্জন করে যাওয়া উচিত। সেক্ষেত্রে দিন শেষে আফসোসের মাত্রা কম হবে।
৫। এক সময় ঢাকা শহরের আকাশে অনেক চিল দেখা যেত। দোকান থেকে খাবার আনার সময় প্রায়'ই ছোঁ মেরে নিয়ে যেত। আজকাল আর দেখা যায় না। তার মানে চিল বসতে পারে এমন সব গাছপালা কেটে ফেলা হয়েছে। পাখি কমেছে। জীবজন্তু কমেছে। বাড়ছে শুধু বড় বড় দালান। সামনে আমাদের ভয়াবহ দুঃসময়।
৬। সারাদিন অফিস শেষ করে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, রাতের খাবার হোটেল খেয়ে- অনেক রাতে বাসায় ফিরলেন। বাসায় কেউ নেই। খালি বাসা। আপনার পরিবার গেছে তার বাপের বাড়ি।
আপনার বিছানায় বিশাল এক সাপ! বিষাক্ত সাপ। এই সাপ ছোবল দিলে অথবা আপনাকে পেচিয়ে ধরলে মুহুর্তের মধ্যে মৃত্যু নিশ্চিত।
আপনি জানেন না আপনার বিছানায় সাপ। আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে, বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়লেন। তারপর....
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


