somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জীবনের গল্প- ১৭

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকের জীবনের গল্প শাহেদ আর নীলাকে নিয়ে।
শাহেদ এর বাসায় ঘর ভরতি গাছ আর গাছ। গাছপালা শাহেদ ভালোবাসে কিন্তু নীলা'র কারনে গাছপালার উপর আজ শাহেদ চরম বিরক্ত। আজকাল নানান রকম টব পাওয়া যায়। মাটির এবং প্লাস্টিকের। ছোট বড় বাহারি সাইজ। কিছু আছে ঝুলানো টব। যেখানে খুশি ঝুলিয়ে রাখা যায়। ফ্রিজের উপর গাছ, ওয়াড্রোব এর উপরে গাছ, রান্না ঘরে গাছ, বাথরুমে গাছ, সিঁড়িতে গাছ, ঘরের জানালাতে গাছ। দুই রুমের ছোট্র বাসাতে ছোট-বড় আর মাঝারি গাছগাছালিতে ভরতি। ছাদের উপরও আছে বড়-বড় ড্রাম। সেই ড্রামে আম, পেয়ারা, আম আর লেবু গাছ আছে।

ভাঙ্গা গ্লাস গাছ, ভাঙ্গা মগে গাছ, ডিমের খোসাতে গাছ, টুকরো করে কাটা বাঁশে গাছ, টবে গাছ, কাঁচের জারে গাছ, প্লাস্টিকের বোতলে গাছ, কাঁচের বোতলে গাছ, শামুকের ভেতরে গাছ, নারকেলের মালার ভেতরে গাছ, কাঁচের বাটিতে গাছ, মাটির পেয়ালাতে গাছ- এরকম আরও অনেক কিছুতে গাছ। আমার সহ্যের বাঁধ ভেঙ্গে গেছে। এ গুলো যত্ন নিতে দুই শ্রমিক দরকার। পানি দাও, আগাছা পরিস্কার করো, পিপড়ার ওষুধ দাও। আজাইরা সব ফালতু গাছ। যদি ফল পাওয়া যেত তাহলে না হয় কথা ছিল। শাহেদের সবচেয়ে অপছন্দের গাছ ক্যাকটাসও আছে অনেকগুলো। এই ক্যাকটাসের কাটা অনেকবার শাহেদের হাতে লেগেছে। গাছ আর গাছ !! ফাজলামোর একটা সীমা থাকা উচিত। শাহেদ প্রচন্ড বিরক্ত নীলার উপর।

পাথরকুচি আর পাতাবাহার ঘরের মধ্যে সবচেয়ে বেশি।
একদিন সামু ব্লগের ব্লগার সায়মা বললেন, ঘরের মধ্যে পাতাবাহার আর পাথরকুচি থাকলে সংসারে আয়-উন্নতি কিচ্ছু হয় না। এই কথা শুনে শাহেদের মাথায় হাত। সে সঙ্গে সঙ্গে নীলাকে বলল, তোমার কারনে আমার আয় উন্নতি নাই। নীলা বলল, মানে কি? ঘরে এই সমস্ত পাতাবাহার বা পাথরকুচি থাকলে আয় উন্নতি হয় না। এই কথা শুনে নীলা হাসে। নীলা যত হাসে শাহেদের তত মেজাজ খারাপ হয়। নীলা হাসতে হাসতে বলে তুমি নাকি আধুনিক মানুষ। কোনো প্রকার কুসংস্কারে বিশ্বাস করো না? শাহেদ এই কথার উত্তর দিতে পারে না। আসলেই তো পাথরকুচি বা পাতাবাহারের সাথে আয়-উন্নতির কি সম্পর্ক?

নীলা যখন বাপের বাড়ি যায় তখন দুইতলার বুয়াকে দুই শ' টাকা দিয়ে বলে যায়। বুয়া যেন নিয়মিত গাছে পানি দেয়। একবার নীলা বাপের বাড়ি গেল, যাওয়ার আগে শাহেদকে বলে গেল, সে যেন গাছে পানি দেয়। শাহেদ বলেছে তুমি কোনো চিন্তা করো না। আমি তো আছি। তোমার গাছের অযত্ন হবে না। নীলা পাঁচ দিন পর বাপের বাড়ি থেকে এসে দেখে সব গুলো গাছ মরে-টরে গেছে। শাহেদ গাছে পানি দেবার কথা একেবারেই ভুলে গেছে। নীলা বাসায় ফিরে কান্নাকাটি শুরু করে দিল। এরপর থেকে নীলা দুই তলার বুয়াকে পানি দেবার কথা বলে যায়। কিন্তু আজও শাহেদের মাথায় একটা কথা ঘুরতেই থাকে, সংসারে আয় উন্নতির সাথে পাথরকুচি বা পাতাবাহারের কোনো সম্পর্ক কি আছে?
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×