somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১০৭

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। কষ্ট পেতে শিখুন।
কষ্ট পেতে পেতে নিজেকে ঝাঁজরা বানিয়ে ফেলুন। যে যেভাবে কষ্ট দেয়, তা মেনে নিন।
শুধু দেখে যান। কাউকে কিছু বলার দরকার নেই।
স্বর্ণ যত পুড়ে তত খাঁটি হয়। ঠিক তেমনি, মানুষ যত কষ্ট পায়, তত খাঁটি হয়।
তাই চুপ করে থাকুন। মনে রাখবেন, ''দেরী হোক যায়নি সময়।''

২। মরা ইঁদুর পড়ে আছে এক পবিত্র স্থানে। দুর্গন্ধ ছড়াচ্ছে খুব। কয়েকজন মুরব্বি বললেন, - ইঁদুরের ভাগ্য দেখছো! আহা, মরণ যদি হয় তো হোক এমন পবিত্র মরণ।
কিন্তু পবিত্র মরণের পচা গন্ধ আর দশটা পচা গন্ধের মতই হয়। এই গন্ধে সবাই অতিষ্ট। সিদ্ধান্ত নেওয়া হলো, ঐ পচা ইঁদুরের জায়গাটা বেড়া দিয়ে আলাদা করা হবে। কাজ হলো না। সিদ্ধান্ত নেওয়া হলো, বালতি বালতি পানি ঢালা হবে। কাজ হলো না। এত কাহিনী দেখে একজন শিশু অবাক। সে সমাজের তৈরী করা এত পবিত্র অপবিত্র কিছু বুঝে না। সহজ করে বলল- - ঐ ইঁদুরটারে বাইরে ফালাইয়া দিলেই তো হয়।

ছোটখানো অসঙ্গতিগুলো কিন্তু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারি। সমস্যা প‌্যাঁচানোর জিনিস না, ফেলে রাখার জিনিস না। সমস্যা সমাধান করতে হয়।

৩। আমরা যখন ছোট ছিলাম, তখন পেন্সিল ব্যবহার করতাম। কিন্তু এখন আমরা কলম ব্যবহার করি। কেন জানেন?? কারণ ছোট বেলার ভুল গুলো রাবার দিয়ে মুছে ফেলা যেত। কিন্তু বড় হওয়ার পর ভুল গুলো মুছে ফেলা যায় না !

৪।লিওনার্দো দা ভিঞ্চি: বাজার থেকে বিভিন্ন দামেরও জাতের পাখি কিনতেন, কিন্তু পাখিগুলো তিনি না পুষে উড়িয়ে দিতেন।
রবীন্দ্রনাথ ঠাকুর: বিভিন্ন ডিজাইনের কলম সংগ্রহ করতেন কিন্তু সেগুলো তিনি কখনোই লেখার কাজে ব্যবহার করতেন না।
হিটলার: তিনি ছিলেন তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক। তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন।

৫। আপনাকে যদি একটা পিস্তল আর একটা মাত্র গুলি দেয়া হয়, তবে আপনি কাকে গুলি করবেন ?

৬। গর্ত করো।
একটু পরপর বেশ কয়েকজন মিলে চিৎকার করে বলছে, গর্ত করো। গর্ত করো। তাদের হাতে আধুনিক পিস্তল।
আমরা প্রায় একুশ জন নারী পুরুষ মাটি কেটে যাচ্ছি সকাল থেকেই। আমরা ক্লান্ত- বিধ্বস্ত। একদিনে বিশাল একটা পুকুর কাটা সহজ নয়। তাছাড়া এ কাজ আমরা কখনো করিনি আগে।
বুঝতে পারছি না তারা এ পুকুর কেটে কি করবে। এখানে আমাদের গুলি করে মারবে? অথবা জীবন্ত করব দিবে? আমার হাত আর চলছেই না।
আমার দিকে পিস্তল তাক করে থাকা একজনকে বললাম, সকাল থেকে কিছুই খাইনি। অন্তত এক কাপ চা কি খেতে পারি? পিস্তল হাতে থাকা লোকটি রেগে মেগে বলল, তুমি নিয়ম ভঙ্গ করেছো। তোমার সময় শেষ। তারপর অনেক গুলো গুলি করে আমাকে হত্যা করা হলো। আমার মৃত্যুর মধ্যে দিয়ে আমার ঘুম ভাঙ্গলো!
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×