মৃত্যুর অপেক্ষায়
৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যু খুব দূরে নয়, এ অনুভূতি জাগে
মৃত্যু মানেই যেন পরম শান্তি হয়তোবা
মৃত্যুর অভিজ্ঞতা কারো'ই থাকে না, অথচ
জানালার পাশে মৃত্যু কি অপেক্ষা করে নেই?
মৃত্যু কি জানে, আমি তার অপেক্ষায় দীর্ঘদিন
মাটির গভীরে কিংবা নক্ষত্রের আলোর রহস্য
মৃত্যুর রহস্য তার চেয়ে বেশি নয়, অনুভব করি
একটি লাল গোলাপের চেয়ে মৃত্যু বড্ড হালকা
ভয় কি, মৃত্যু আসলে আনন্দময় এক লম্বা ভ্রমণ
কবর দেওয়ার পরই হবে আমার আসল মুক্তি
গাঢ় অন্ধকার থেকে আলোতে যাওয়ার আনন্দ
বন্ধু আহাজারি করো না, ফেলো না চোখের জল
দেখো, আকাশ কালো করে নামবে ঝুম বৃষ্টি
জোছনায় ভরে যাবে তোমাদের সমস্ত শহর
কিচ্ছু ভেবো না, আমি বেশ ভালো থাকবো।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্যসময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন