
সামুর ব্লগার কুহক।
দারুন কবিতা লিখতেন তিনি। তিনি আমাদের মাঝে নেই। ব্লগার কুহক কাজ করতেন অনুপ্রানন প্রকাশনীতে। অনুপ্রানন একটা সাহিত্যে পত্রিকা বের করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের এবারের সংখ্যার প্রচ্ছদ করা হয়েছে মৃত কহক মাহমুদকে স্মরণ করে। আপাদমস্তক একজন কবি কুহক মাহমুদ আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন অনেকদিন।
প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক অনুপ্রাণন-এর ৮ম বর্ষ ৪র্থ সংখ্যা। অনুপ্রাণন এর সম্পাদনা পরিষদের প্রাক্তন সদস্য সদ্য প্রয়াত কুহক মাহমুদ এর স্মরণে সংখ্যাটিকে “কুহক মাহমুদ স্মৃতি সংখ্যা” হিসেবে চিহ্নিত করা হয়েছে। কুহক মাহমুদ স্মৃতি সংখ্যা'য় মুক্তগদ্য প্রকাশিত হওয়ায় আনন্দ অনুভব করছি।
এ-৪ সাইজে ২০ ফর্মা অফসেটে ছাপা চার রঙের প্রচ্ছদসহ প্রকাশিত পত্রিকাটির মূল্য ৳ ১৫০/- মাত্র। সংখ্যাটি পাওয়া যাচ্ছে ঢাকার কাঁটাবনে কনকর্ড এম্পোরিয়াম কমপ্লেক্সে অবস্থিত অনুপ্রাণনের প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্রে। এছাড়া পাওয়া যাচ্ছে অনুপ্রাণন এর অনলাইন বুক স্টোরে। যেখান থেকে অনলাইনে অর্ডার করে পত্রিকাটি কুরিয়ারের মাধ্যমে আপনি ঘরে বসেই পেতে পারেন।
কুহক দা'র সাথে আমারে প্রথম পরিচয় অনুপ্রাননের অফিসে। অনুপ্রানন আমার একটি বই বের করেছে। গল্পের বই। ''টুকরো টুকরো সাদা মিথ্যা'' নামে। সেই বইয়ের সুবাধে আমাকে বেশ কয়েকবার কাটাবন এ অনুপ্রানন প্রকাশনীতে যেতে হয়েছে। তখন কুহক দা'র সাথে পরিচয়। চা খেতে-খেতে তার সাথে নানান বিষয় নিয়ে অনেক গল্প হলো। লোকটা শান্ত স্বভাবের। তবে বেশ আন্তরিক।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


