
একটা ছবি ব্লগ দিলাম।
অনেকদিন ছবি ব্লগ দেই না। তাই আজ একটা ছবি ব্লগ দিলাম। ছবি গুলো পুরোনো। ছবি দেখতে সবারই ভালো লাগে। তবে কিছু ছবি মানুষকে পেইন দেয়। আবার কিছু ছবি মানুষকে আনন্দ দেয়। প্রতিটা ছবির পেছনে একটা করে গল্প আছে। ছবিটা দেখলে সেই গল্পের কথা মনে পড়ে যায়। আমি আমার পুরান ছবি গুলো প্রায়ই দেখি। ভালো লাগে। আনন্দ লাগে। ছবি তোলা অনেক কমে গেছে। ইচ্ছা আছে আবার ব্যাপক ভাবে ছবি তোলা শুরু করবো। ক্যামেরা কাঁধে নিয়ে পথে বের হবো। তবে আমি 'ঢাকার পথে পথে' নামে একটা ছবি ব্লগ নিয়মিত দেই। এ সপ্তাহে আরেকটা দিব ঢাকার পথে। এখন আর বক বক করবো না। ছবি গুলো দেখুন। মন দিয়ে দেখুন। মন্তব্য করুন। আমাকে উৎসাহ দিন।
১।

এই ছবি কবে তুলেছি? কেন তুলেছি? কিছুই মনে নাই।
২।

বান্দরবান। দুই বছর আগে গিয়েছিলাম।
৩।

নীল আকাশ। সবুজ প্রকৃতি ভালো লাগে।
৪।

এক মেয়ে জীবনের প্রথম সমুদ্র পাড়ে গিয়ে ভীষন খুশী।
৫।

সুরভি। সহজ সরল একটি মেয়ে।
৬।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটা অনুষ্ঠানে।
৭।

মাছ ধরা হবে। তারপর রান্না। তারও পর পরিবার নিয়ে খাওয়া।
৮।

গ্রামে গেলে এরকম দৃশ্য দেখা যায়। ভালো লাগে।
৯।

বাজারে যাচ্ছেন মাথায় পাট নিয়ে। বিক্রি করতে।
১০।

পূজোর আগে ঝেড়ে মুছে পরিস্কার করা হয়। লাইটিং করা হয়। বহু লোক সমাগম হয়।
১১।

সাদা কালো প্রজাপতি।
১২।

ছবি তোলার আগে যদি কিছু পানির ছিটা দিয়ে নিতাম, তাহলে ছবিটা সুন্দর হতো। ঝকমক করতো।
১৩।

ইসলাম আবির্ভাবের পূর্বে আরবরা শুয়োরের মাংস খেত।
১৪।

একটি গ্রামের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
১৫।

কথায় আছে, ৬৮ হাজার গ্রামের দেশ বাংলাদেশ। প্রতিটি গ্রামই নয়নাভিরাম, নান্দনিক, অপূর্ব কিংবা হৃদয়স্পর্শী।
১৬।

বর্ষাকালে নৌকা ছাড়া উপায় নাই।
১৭।

বাংলা একাডেমি।
১৮।

শেষমেষ আমার একটা ছবি দিলাম। ছবিটা অনেক পুরোনো।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


