বিজয় দিবসের কবিতা
১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪৭-এ দেশ ভাগে, জন্ম নিলো দু'টি দেশ
তারপরও দিনগুলো বেশ আনন্দের ছিলো
৭১ মার্চের ৭ তারিখে মুজিব দিলেন ভাষণ
নড়ে উঠোলো, কেঁপে উঠলো সমস্ত বিশ্ব।
কি ঘটেছিল ১৯৭১ এ? আমি তো দেখিনি
বিজয়ও দেখিনি, তবে জানি ১৬ ডিসেম্বর
মানচিত্রে জায়গা নিলো নতুন বাংলাদেশ
হিংস্র হানাদার, রাজাকার, আলবদরেরা
প্রান নিলো সর্বকালের শ্রেষ্ঠ সন্তানদের।
বিজয়টা পেতে লাগলো এক সাগর রক্ত
মার্চ থেকে ডিসেম্বর ন'মাস রক্তক্ষয়ী যুদ্ধ
৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন সীমারেখা
বৈষম্য, অর্থনৈতিক মুক্তি মিলেনি আজও
আমি স্বপ্নের কথা বলতে চাই-
আমি সুন্দরের কথা বলতে চাই-
আমি মানুষের কথা বলতে চাই-
আমি কণ্ঠ উঁচু করে বলতে চাই-
বিজয় হয়েছে, আমাদের বিজয়।
দিন শেষে লিখতে লিখতে যা হলো
সম্ভবত সেটি একটি কবিতা । (কবিতা লিখতে আমি পারি না। কিন্তু আমি কবিতা লিখতে চাই। কথায় আছে গাইতে গাইতে গায়েন। ঠিক তেমনি লিখতে লিখতে সত্যিকারের কবিতা একদিন লিখে ফেলব। সেই বিশ্বাস আমার আছে। সামুতে আমার ব্লগ জীবন শুরু করি একটা কবিতা দিয়ে। সেই কবিতাটা ছিল বিজয় দিবসের কবিতা।)
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন