
১। থার্টি ফার্স্ট -এ শহরকে জেলখানা বানিয়ে, পহেলা বৈশাখে সব অনুষ্ঠান সূর্য ডোবার আগে শেষ করার তাগিদেই আমরা দেশের পর্যটন খাতের সাফল্যের স্বপ্ন দেখি।
২। বাতাসের জীবন্ত শোঁ শোঁ শব্দ আজ দুপুরে মনে করিয়ে দিচ্ছে, বছর শেষ হচ্ছে। ২০২০ সালে যেন একলব্যের মতো একাগ্রচিত্তে সাধনা করতে পারি, প্রভু!
৩। মারা যাওয়ার পর মানুষ ভালো হয়ে যায়। আমিও মরহুম হওয়ার পর সেরা মানুষ হব। নতুন বছরের প্রত্যাশা।
৪। ২০১৯ সালের বাংলাদেশ এক কথায় নারী নির্যাতন ও শিশু হত্যার বছর!
৫। ২০১৯ প্রাপ্তির চেয়ে কেড়ে নেয়া বেশী। এর চাইতে বড় বিপর্যয় আমার ৩৪ বছরের জীবনে আসে নি। আর আসবেও না। তাই দয়া করে নতুন বছরের শুভেচ্ছা জানাতে আসবেন না আমাকে।
৬। মানুষ উৎসব পালন করতে ও আনন্দ করতে মুখিয়ে থাকে। তাই ত নিউইয়ার, নববর্ষ, জন্মদিন,,,, প্রভৃতি দিন নিয়ে মিথ্যা ধারণা পরম যত্নে ধারণ করে আনন্দ করে।
আগামী দিন ভাল কাটবে- এই বিশ্বাস মিথ্যা হলেও আরামদায়ক। অবশ্য এই মিথ্যা বিশ্বাসই আমাদের বাচিয়ে রাখে এবং নতুন পথে যেতে আগ্রহী করে।
৭। তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান। গ্রহন করেছ যত ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। ২০১৯।
৮। ৩১ ডিসেম্বরে কড়াকড়ি করলেই কি আর না করলেই কী? আমার কিছুতেই কিছু আসে যায় না। সারাদিন অফিস, পরেরদিনও অফিস। তাছাড়া আদিকলা জাতি আমরা ৩১ আসলেই জিজ্ঞেস করি প্ল্যান কী? বোতল আছে? বলো কী? পার্টি করবানা?
৯। মানুষ জন শুধু বিদায় লগ্ন, নতুন বছরের শুভেচ্ছা বিনিময়, মেসেজ, ভালো মন্দ কিভাবে কি হলো ইত্যাদি নিয়ে আছে। অথচ অনেকের মাথায় এটা কাজ করছে না যে একটা বছর কিন্তু শেষ হয়ে গেছে। যে বছর জীবনে আর কোনো সময়ই আসবে না!
১০। এই দুনিয়াতে বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ, যেখানে পহেলা বৈশাখ কিংবা থার্টিফাস্ট ইভ পালনের দিন পুলিশকে প্রেস নোট দেওয়া লাগে।
(ব্লগারদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। )
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



