somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বিদায় ২০১৯

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০২০ এসেই পড়েছে।
আর মাত্র কয়েক ঘন্টা। ২০১৯ অনেক ঘটনা-দুর্ঘটনা, আলোচনা-সমালোচনার বছর ছিল। বছরের শুরুতে রাশিফল ম্যাগাজিন বের হয়। আমি সব সময় এই রাশিফল ম্যাগাজিন সংগ্রহ করি। যদি রাশি বিশ্বাস করি না। আমার রাশি তুলা। জ্যোতিষগন মনে করেন, তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী বছর অনেক কিছু ঘটার সম্ভাবনা। কর্মক্ষেত্রে মনঃসংযোগ বাড়ানোর বিশেষভাবে প্রয়োজন। ফেব্রুয়ারি মাস আপনার জন্য শুভ। বিদেশযাত্রার যোগও রয়েছে। অগাস্ট, অক্টোবর এবং নভেম্বর কেরিয়ারের জন্য শুভ। ব্লাড প্রেশারের দিকে নজর দিন। বছরের বেশ অনেক সময়েই এর জন্য ভুগতে হতে পারে আপনাকে।

আমাদের মধ্যে অনেকেই নতুন বছরে নিজেকে বদলানোর জন্য একাধিক সংকল্প করি। সুস্বাস্থ্য অর্জনের অথবা পয়সা অপচয় কমানোর সংকল্প করি। অথবা নতুন কোনো অভ্যাস অর্জনের চেষ্টা করি, অথবা কোনো বদভ্যাস বর্জনের চেষ্টা করি। যেসব মানুষ মনের জোরের ওপর নির্ভর করে, তাদের ব্যর্থতার সম্ভাবনা বেশি। নতুন বছরকে মানুষ নানান রকম ভাবে স্বাগত জানায়। কেউ সমুদ্রে বা পাহাড়ে বেড়াতে যায়। কেউ মদ খায় বন্ধু বান্ধব নিয়ে। কেউ কেউ বাড়ির ছাদে ফটকা ফুটায়। আমি কিছুই করি না। আমার কাছে সব দিনই সমান। ঘুমানোর আগে প্রভুর কাছে প্রার্থনা করি। যাই হোক, ২০১৯ সালে অনেক ঘটনা ঘটেছে। সেই সব ঘটনা আপনাদের মনে করিয়ে দিব এই পোষ্টে।

প্রধানমন্ত্রীর পদক সংখ্যা হয়েছে ৩৭।
চলতি বছরে প্রধানমন্ত্রী অনেক গুলো পদক পেয়েছেন। টানা ১০ বছর ক্ষমতায় আওয়ামী লীগ। ছাত্রলীগের কর্মকাণ্ড সৃষ্টি করেছে বিতর্কের। ছাত্রলীগের নাম শুনলেই সাধারন মানুষ ভয় পায়। ছাত্রলীগের পর যুবলীগ আলোচনায় উঠে আসে ক্যাসিনো অভিযানে।
পেঁয়াজ মানুষকে খুব ভূগিয়েছে। পেঁয়াজের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম বাড়ানো, ডেঙ্গুসহ একের পর এক ইস্যুতে বছরজুড়ে প্রায়ই দিশেহারা ছিল সাধারণ মানুষ। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে মারার ঘটনা বছরের আলোচিত ঘটনার মধ্যে ছিল। নুসরাতের ঘটনা মানুষের মনে খুব আঘাত দিয়েছে। বছরজুড়েই সড়কে ছিল বিশৃঙ্খলা। শুধু বছর না, যুগ যুগ ধরেই সড়কে বিশৃঙ্খলা। রোহিঙ্গা বিরাট এক সমস্যা। ১১ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে বাস করছে।

এরশাদের মৃত্যুর পর দেবর-ভাবি খুব ঝগড়া।
সুখবর হলো- বাংলাদেশে মানুষের বার্ষিক মাথাপিছু আয় এখন ১ হাজার ৯০৯ ডলার। গত বছরে ছিল ১ হাজার ৭৫১ ডলার। ফণী ও বুলবুলের ছোবল হানে। অনেক ক্ষয়ক্ষতি হয়। পুরান ঢাকার চকবাজার অগ্নি কান্ডে ৫০ জন মারা যায়। খুব মর্মান্তিক মৃত্যু। বছরজুড়ে বায়ু-পানি-শব্দ দূষণে জর্জরিত বাংলাদেশ। সড়কে বিশৃঙ্খলা, নদী দূষন আর বায়ু দূষন কোনো দিন বন্ধ হবে না এই দেশে।

পুরো বছর জুড়েই অস্থির ছিল লাতিন আমেরিকা। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও কার্বন নিঃসরণ নিয়ে চলতি বছর বিজ্ঞানীরা একের পর এক সতর্ক বার্তা দিলেও বিশ্ব নেতাদের বিষয়টিতে প্রয়োজনীয় গুরুত্ব দিতে দেখা যায়নি। নিউজিল্যান্ডে মসজিদে হামলা।
শ্রীলঙ্কার ইস্টার সানডে হামলা। কাশ্মীর ইস্যু। আমাজন বনে আগুন।

মহান আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়ে আবার কেড়ে নিতেও পারেন। বোকারা বুঝেনা তাই বাড়ি, গাড়ি, পদন্নোতি নিয়ে ব্যস্ত থাকে। নতুন বছরে ব্লগাররা মিলেমিশে থাকুক। কেউ কাউকে কটু কথা না বলুক। নতুন বছর আবার কি? সেই তো, কেবল উনিশ আর বিশ! সোমবার যা, মঙ্গলবারও তাই। ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে পার্থক্য আছে কি? নতুন বছর আবার কী জিনিস? কিছু নাম আর সংখ্যাই তো। পুনরাবৃত্তিতে ভরা। নতুন বছরে- নতুন আনন্দে ভরে উঠবে জীবন। জয় হোক আপনার এই প্রার্থনা করি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×