somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এই সমাজ- ১৪

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শান্ত নিস্তব্ধ শীতের রাত।
চারিদকে কি ভীষন কুয়াশা! কী এক নিঃসঙ্গতায় মৌন বিশ্বচরাচর। বুকের মাঝে চিনচিন করছে দানাবাঁধা কষ্ট। কেন রৌদ্রময় দিনগুলো বৈশাখী মেঘে ডেকে যায়? কতদিন, কতকাল। সুন্দর পবিত্র স্বপ্ন গুলো বাস্তবের নির্মম স্রোতে ধুয়ে যাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে। অথচ কী অদ্ভূত! স্বপ্ন দেখতেই আমাদের বড় ভালো লাগে। স্বপ্ন গুলো সত্যি হোক বা না হোক মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে যাচ্ছে। স্বপ্নগুলো মানুষকে সাহস দেয়। শক্তি যোগায়। প্রেরনা দেয়। সর্বোপরি বেঁচে থাকতে সাহায্য করে। আমি সব সময় প্রভুর কাছে প্রার্থনা করি- দুনিয়ার সমস্ত মানুষের মহৎ, সৎ, পবিত্র আর স্বচ্ছ স্বপ্নগুলোকে সত্যি করে দাও।

অনেকদিন আগের কথা।
কি কাজে যেন গুলিস্থান গিয়েছি। তখন দেখি এক পকেটমার দৌড়াচ্ছে। তাকে ধরার জন্য আরো অনেকে দৌড়াচ্ছে। তখন পকেটমার সামনে দিকে আঙুল তুলে চিৎকার করে বলছে পকেটমার, পকেটমার। আমি প্রচন্ড অবাক হলাম! পকেটমার নিজেই পকেট মেরে দৌড়াচ্ছে আর সামনের দিকে আঙুল তুলে বলছে পকেটমার। পকেটমার। আমাদের সমাজের অবস্থা হয়েছে এখন এই পকেটমারের মতোন। যে চোর, সে-ই অন্যজনকে চোর বলে। যে ধান্দাবাজ, সে-ই আরেকজনকে ধান্দাবাজ বলে গাল দেয়। যে অফিসে ফাঁকিবাজি করে সে-ই আরেকজনকে ফাঁকিবাজ বলে। যে বেশি নীতির কথা বলবে, সেই ব্যাটায় বেশি বদমাশ। যে ধর্মের কথা বলবে- সেই ব্যাটা সবচেয়ে বড় ভন্ড। যে লোক স্ত্রীজাতিকে নিয়ে ভালো ভালো কথা বলবে, ধরেই নিবেন সেই লোক বাসায় পিটায়।

লোকজন শুধু কথা বলার জন্যই কথা বলে।
এই সমস্ত কথাবার্তা আজাইরা কথাবার্তা। বেশির ভাগ লোকই কথা বলার সময় শুধু নিজেকে মহৎ বানাতে চেষ্টা করে। তাদের মুখে থু। এই ধরনের লোকগুলো সাপের চেয়েও খারাপ। অন্যের ভালো দেখলে তাদের বুক জ্বালা করে। তাদের ক্ষরি সাধন করার জন্য উঠে পড়ে লাগে। আমি চুপ করে শুধু মানুষের কথা শুনি। তাদের মুখোশ দেখি। প্রচন্ড অবাক হই! প্রতিটা লোকের মধ্যে মুখোশ। কেউ সহজ সলর ভালো মানুষ নয়। ঘাপলা আছে। প্রত্যেকের মধ্যে ঘাপলা আছে। স্বচ্ছ পবিত্র মানুষ দেখলাম না। আমাকে একজন স্বচ্ছ, পবিত্র, শুদ্ধ মানুষের সন্ধান দিতে পারবেন কেউ?

বাংলাদেশে কোনো ভালো মানুষ নেই।
সব লোক দুষ্ট। ভদ্রতাকে যারা দুর্বলতা ভাবে আর ভেবে ভদ্র মানুষদের জোর-জবরদস্তি অপমান-অপদস্ত করে তাদেরকে ভেঙ্গে গুড়িয়ে যেতে দেখেছি বেশ কয়েকবার। প্রকৃতির শোধ ভয়াবহ, তার থেকে বাঁচার কোনো উপায় নাই......আজ যা করছেন বা করছি, কাল তার পুরস্কার বা তিরস্কার সবার জন্যে অপেক্ষমান। আশেপাশে, চারিদিকে যা দেখছি, ক্ষনিকের উত্তেজনা মানুষকে শুধু অন্ধ বানায় না, বিষাক্ত-ও করে দেয়! কারো মনে কষ্ট দেবার আগে দু'বার ভাবা উচিত, কারন ভাল কাজের প্রতিদানের মত খারাপ কাজগুলোর প্রতিদানও ঠিক ফিরে আসবে প্রত্যেকের কাছে!

Darkness all around me.
কিছু কিছু পথের এমন একটা শেষ থাকে, শেষ হয়ে যায় বলেই ওইখান থেকে ফিরে তাকাতে হয়। ফিরে আসতে হয়। আর অনেকদিন পর, দূর থেকে ওই শেষটাকে দেখে মনে রাখতে হয়, একদিন ওইখানে আমিও ছিলাম। শূন্য থেকে মানুষ এসেছে। একদিন সমস্ত মানুষকে শূন্যেই ফিরে যেতে হবে। আমি শূন্যে যাওয়ার অপেক্ষায় আছি। এই অপেক্ষা করতে আমার ভালোই লাগে। জীবনকে যত মেজে-ঘষেই রাখেন, টেকাতে পারবেন না। পুরানো হবে ও ফুরিয়ে যাবে। একে যথেচ্ছ ছেঁকে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×