somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১২৪

০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। বিপদে পড়লেও কখনো বউ এর কাছ থেকে টাকা ধার নেবেন না।
আমি চার বছর আগে সুরভির কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলাম, দু'বার দিয়েছি, এখনও ১৫ হাজার বাকি আছে!

২। আইনস্টাইন একবার বলেছিলেন, ব্যক্তিগত মৃত্যু চিন্তা আমার নেই। কারণ চারদিকে যে প্রানের লীলা, প্রানের এত প্রকাশ তার মধ্যেই আমিও একজন মাত্র। পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ, গাছপাল এসব নিয়েই পৃথিবী।

৩। আমার বন্ধু রফিক আমাকে এসে বলল- দোস্ত নেশা করতে চাই। কোন নেশা করি- বলতো?
আমি তাকে জীবনানন্দ দাশ এর কবিতার বই ধরিয়ে দিলাম।
কেউ নেশা করতে চাইলে জীবনানন্দ দাশের একটা কবিতার বই ধরিয়ে দেয়া উচিত, নেশা হবেই।
এখন, কোথাও রফিক এর সাথে দেখা হলেই বলে- জীবনানন্দ দাশকে গুলি করে মেরে ফেলা উচিত। ব্যাটা বেঁচে থাকলে আমি তাকে গুলি করে মারতাম।

৪। মহাভারত- পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এ মহাকাব্য না পড়া মানে সাহিত্যের মহাসাগর থেকে নিজেকে বঞ্চিত করা।
ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, দর্শন, সমরনীতি, ইতিহাস, লোকাচার কি নেই এই মহৎ গ্রন্থটিতে! এটা কোন নির্দিষ্ট ধর্মের বই নয়, মহাভারত মানবজাতির সম্পদ, আমাদের সম্পদ।

৫। ভাই ছাত্রলীগ আজ আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গঠনমূলক কাজ করতে পারতেন। আপনারা সারা ঢাকা শহরে ৫ লাখ গাছের চারা লাগাতে পারতেন। পথ শিশুদের জন্য একবেলা ভালো খাবারের ব্যবস্থা করেতে পারতেন। কিছু লোকের কর্মসংস্থান করতে পারতেন।

৬। যদি ৫টাকায় ১৫টি চকলেট পাওয়া যায়; আবার প্রতি তিনটি চকলেটের প্যাকেটের জন্য ১টা চকলেট ফ্রী পাওয়া যায় তবে ৫ টাকায় সর্বমোট কয়টি চকলেট পাওয়া যাবে?

৭। রাস্তায় দাঁড়িয়ে পরপর দুটা সিগারেট শেষ করলাম। তারপর মনে হলো- আমার মতো নির্বোধ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৪
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×