
অনেক দিন আগেকার কথা।
ঠিক কতদিন আগের তা বলতে পারবো না। এক দেশে এক রাজা তার এক রানি কে নিয়ে থাকতেন। সেই রাজার ভারী দুঃখ। একে তো দেশে কোন সুখ-শান্তি নেই, তার ওপরে রাজার কোন ছেলেমেয়ে নেই। রাজা রানীকে ভীষন ভালোবাসেন। তাই সে ছেলে-মেয়ের আশায় আরেকটা বিয়ে করতে রাজি নয়। ডাক্তার কবিরাজ সবই দেখানো হয়েছে। ফলাফল শূন্য।
একদিন রাজার দরবারে এক সন্ন্যাসী এলেন।
তিনি বললেন, "মহারাজ,আমি আপনার দুঃখ জানি”। বলে তিনি একটি গোলাপ ফুল দিলেন, তারপর আবার বললেন, "এই ফুল যদি আপনি পাঁচদিন জলে রেখে, পিষে আপনার রানিকে মধু দিয়ে খাওয়ান তাহলে আপনার সব দুঃখ ঘুচে যাবে”। এই বলে তিনি সেই ফুল রাজার হাতে দিয়ে দরবার থেকে চলে গেলেন।
প্রভু মুখ তুলে তাকিয়েছেন।
রাজা ঠিক সন্ন্যাসীর কথা মত ফুলটাকে পাঁচদিন জলে রেখে পিষে মধু দিয়ে রানিকে খাওয়ালেন। তারপরে রানির দুই জমজ ছেলে হল। তাদের নাম দেওয়া হল খেলান আর দোলান। তাদের এইরকম নামের কারন আছে। খেলান সবসময় খেলতে থাকে আর দোলান সবসময় দুলে দুলে ঘুমোয়। খেলান দোলান দু'টাই খুব দুষ্ট।
খেলান দোলান বড় হতে থাকলো।
রাজা রানীর ভীষন ইচ্ছা দুই ছেলে বড় হয়ে অনেক কিছু হবে। রাজা রানীর দুই ছেলেকে নিয়ে স্বপ্নের শেষ নেই। দুই ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, ব্যবসায়ী হবে। খেলান আর দোলান রাজা রানীর ইচ্ছায় কিছুই হয়নি। খেলান হলো ধর্ষনকারী। দোলান হলো দুর্নীতিবাজ। আহা রাজা রানীর ভীষন কষ্ট। ভীষন দুঃখ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



