
১। এই শীতে মধ্যবয়সী এক লোককে দেখলাম খালি গায়ে হাঁটছে।
সে পাগল নাকি শিশু!
২। যে কোনো স্বীকৃতি আনন্দের
এই যেমন বরিশালের লোকজন চুরি/ছ্যাচরামি নয় ডাকাতি করে!!
৩। ভোর হল দোর খোল খুকুমণি ওঠরে ,,,রোদের দেখা নাই রে।
৪। এই ২০২০ সালেও বাণিজ্য মেলার কি দরকার আমার মাথায় ঢোকে না...কে যায় এই মেলায়...! কি কিনে রে ভাই...!
৫। একজনের দাফন আনুষ্ঠানিকতায় ৪০ জনের মৃত্যু; এও এক প্রহসন।
৬। বামপন্থী চেতনার মানুষদের আন্দোলন ধর্ণার মাঝখানে এসে দাঁড়াতে দীপিকা পাড়ুকোনের মত ফিল্মস্টারদের যে কতটা হিম্মত লাগে তা অনেকেই বুঝবেন। প্রচন্ড সাধুবাদ।
৭। নারী বিদ্বেষ, নারীর বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদগার--- এই ধরনের ওয়াজ বন্ধ করা হোক।
৮। জীবনে টাকার পিছনে মোটেও ছুটতাম না; যদি পর্যাপ্ত ডলার পাউন্ড বা ইউরো থাকতো!
৯। দাদীরে কইলাম বিয়া করমু বিয়া করাও!
দাদী কয়, তোর দাদারে নিয়া আমারে রেহাই দে।
১০। বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না ।
আমরা কি প্রতিবাদ করতে পারি না ?
১১। প্রতিদিনই ধর্ষক দেখি, ধর্ষকরাও আমায় দেখে। মানসিকভাবেতো প্রতিদিনই ধর্ষন হচ্ছি কখনও চোখে কখনওবা ধর্ষকের মনে...
১২। দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়াঝাঁটি হয়ই। আমাদেরও হয়। তবে, কখনো কখনো এতোটাই যে, পাশ থেকে কেউ ভাববে, এই বুঝি গেলো!
মানে, সম্পর্কটাই বুঝি চুকেবুকে গেলো।
না।
আমাদের সবচাইতে ভয়ংকর ঝগড়ার স্থায়িত্বও মোটে পাঁচ মিনিট!
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



