
আপনি কি একজন সুখী মানুষ হতে চান?
মানব সৃষ্টির শুরু থেকেই এই ভাবনা মানুষের মনকে আলোড়িত করেছে। যদিও দুঃখ-সুখের সংমিশ্রণে আমাদের এ জীবন। গবেষনায় দেখা গেছে- সুখী মানুষরা বেশিদিন বাঁচেন। এমন কি আশাবাদ ও ইতিবাচক চিন্তা হৃদরোগ ঠেকিয়ে রাখে, আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুখী হতে হলে অব্যাহতভাবে তীব্রভাবে চেষ্টা করে যেতে হবে। এটা সহজ কাজ নয়, সেজন্য সময় দরকার। তবে এটা করা সম্ভব। চেষ্টা করুন। পারবেন।
১। কাউকে ঘৃনা করবেন না। দুনিয়ার সব মানুষকে ভালোবাসবেন। বিনিময়ে কিছু আশা করবেন না।
২। অহেতুক দুশ্চিন্তা করবেন না। চিন্তা করে আপনি কিছু করতে পারবেন না। যা হবার তা তো হবেই। কাজেই চিল থাকুন।
৩। একদম সহজ সরল জীবন যাপন করুন। ঝামেলা বিহীন। সৎ থাকুন। আনন্দে থাকুন।
৪। কারো কাছে কিচ্ছু আশা করবেন না। এমন কি নিজের বাপ-মা, স্ত্রী, পুত্র-কন্যার কাছেও না। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তো দূরের কথা।
৫। সৃষ্টিকর্তার সাথে সম্পর্ককে মজবুত করুন। পাপ থেকে দূরে থাকুন। সৎ থাকুন। মন্দ কাজ, মন্দ কথা থেকে বিরত থাকুন।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



